শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১১

যেদিন আমি রইব না

কোন একদিন হয়তো
জীবনে আসবে সেদিন আমার
যেদিন না দেখা স্বপ্নগুলো
ভেসে ওঠবে চোখের পরে
না পাওয়া যত চাওয়াগুলো হবে পূর্ণ।

অনেক প্রতিক্ষার প্রহর গুনে গুনে
হয়তো সেদিন সে আসবে ঘরে
হয়তো থাকবে সে আমার খুব কাছাকাছি
রাখতে চাইবে হাতে হাত দুটি
চলতে চাইবে কিছু পথ
চরণে চরণ এক সাথে মিলে
স্পন্দিত বুকে মাথা রেখে আবেগে
মিশে যেতে চাইবে আমাতে আমা হয়ে।

হায় সে দিন হয়তো আমি আর
থাকব না তার হয়ে
হাত দুটি মোর বুকের পরে
পড়ে রইবে আড়াআড়ি
পা দুটি টান টান হয়ে দক্ষিণমুখী
হ্রদয় স্পন্দন শুন্য।

সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০১১

তার ভাবনা

যত ভাবি তাহার কথা
হ্রদয় ওঠে ভরে

যত দেখি তাহার স্বপন
আরো প্রানে বাজে

আমার মন কেমন করে
আমার প্রান কেমন করে

দয়িতা

নীল বেদনা পিছু ফেলে
নীল আকাশের নীলে ভেসে
নীল সাগর সব পাড়ি দিয়ে
নীল জ্যোৎস্না ফিকে করে
দয়িতা, তুমি আমার হবে।

ভুল

সব সময় মনে একটা ভায় কাজ করে
কি জানি কি ভুল করে ফেলি
আগের কাজ গুলির দিকে নজর দিতে চেস্টা করি
প্রতিনিয়ত খুটিয়ে খুটিয়ে দেখতে চেস্টা করি
আর নিজেকে ছিড়ে খুড়ে রক্তাক্ত করি
তবুও ভুলগুলি সব এক এক করে ভেসে ওঠে চোখের সামনে
শুধু মনকে পীড়া দিতে।

কখনো কি মনকে ক্ষমা করতে পারব
কৃত সব অন্যায়গুলিকে কি শুধরাতে পারব?

বড্ড ভাবনা হয় কেন জানি আজকাল
যদি না পারি
যদি না পেরেই চলে যেতে হয়
তবে আমার ভুলগুলোকে কে শুধরে নিবে?

পাহাড় ডাকে

মাদল বাজছে পাহাড়ে
ডাকছে পাহাড় আমারে
দ্রিমিত দ্রিমিত মাদল
মাদকতা ছড়ায় মনে প্রানে।

পাহাড় ডাকছে আমারে
যেতে হবে দ্রিমিতার কাছে
মহুয়ার মাতাল হাওয়া
প্রানে তোলে নেশার ছায়া।

মাদল বাজছে পাহাড়ে
যেতে হবে আমারে।

পাথর হ্রদয়

পাহাড়ের কোল ঘেসে পাহাড়
সাড়ি সাড়ি পাথরের দেয়াল
দেখি আর মনে মনে ভাবি
হ্রদয়টা কেন যে পাথরে গড়া হল না!
তাহলে তো আর এলোমেলো ভাবনাগুলি
মনে এসে ঊঁকি দিত না,
তোমায় বার বার মনে করে
তোমাতে হ্রদয় হারাতো না।

খুঁজে ফিরা


ডানা মেলে দিয়ে
আকাশের গা ঘেসে
উড়ে চলা কিছু পথ
পাহাড়ের গা ভেসে
নীল নীলিমার কোল ছুঁয়ে
উড়ে চলা দিগন্তের পানে।

ক্লান্ত জীবন
ক্লান্ত সময়
তবুও ডানা মেলতে হয়
আকাশের গায়
বেচে থাকার তাগিদে
কিংবা নতুনের সন্ধানে
অথবা তোমায় খুঁজে ফিরে।