কোথায় চলে এসেছি আমি যেন আজ
কেমন যেন এক স্বপ্ন জগতের মাঝে।
ছায়া ছায়া অন্ধকার খেলা করে হেথা
আলোর দিশার মাঝে মাঝে
আধো আধো আলো খেলা করে যেন
অন্ধকারের বেলার সাঁঝে।
কস্ট কস্ট সুখগুলো যেন দেয় না ধরা
ফাঁক গলে পড়ে যায় বাড়ানো হাতের মাঝে
কষ্ট কষ্ট দুঃখগুলো যেন ছুঁয়ে থাকে
পুড়ে যাওয়া ওই হৃদয়ের ভাজে ভাজে।
বনহরিণীর ভালোবাসা ডাকে সেথা
সবুজ বনের সবুজ ঘাসের মাঝে মাঝে
ছাপ ফেলে রেখে যায় পদচিহ্ন তার
আমার হৃদয়ের প্রতিটা ভাজে ভাজে।
কোথায় চলে এসেছি আমি যেন আজ
কেমন যেন এক স্বপ্ন জগতের মাঝে।
সোমবার, ১৯ মার্চ, ২০১২
শনিবার, ১৭ মার্চ, ২০১২
লাল বেদনা
নীল বেদনা দেখেছে সকলে
লাল বেদনা দেখেছে কে?
সাদা শুভ্র আকাশে বাসা বাঁধে
ছোট্ট নীল কস্টের ভাইরাসগুলো
সময়ের সাথে সাথে কস্টগুলো রং ছড়ায়
নীল পরিণত হয় গাড় নীলে
তুমি চলে যাবার কালে।
তারপর কস্টেরা রঙ্গের পাখা মেলতে থাকে
আস্তে আস্তে বেগুনী হতে হতে
কস্টের নীল ভাইরাসগুলো
পরিণত হয় লালিমার লালে
বিস্ফোরিত হয় হৃদয় ছিড়ে দিয়ে
তোমায় হারিয়ে, তোমায় হারিয়ে
রক্তের লোহিত কণাগুলিতে বাসা বাঁধে
যেন ক্যান্সারের জীবানু হয়ে।
মস্তিস্কের মাঝে কেমন এক শুন্যতা কাজ করে
গাড় টকটকে লাল কস্টগুলি মিলেমিশে
আমি চেয়ে চেয়ে দেখি নীল থেকে লাল হয়ে যাওয়া
বেদনাগুলিকে বোধশুন্য হয়ে।
লাল বেদনা খেলা করে
আমার মস্তিস্কের অনুকোষ জুড়ে
অপেক্ষায় বসে আছি
লাল ভাইরাসের তান্ডব দেখব বলে।
লোহিত কণিকাগুলো কবে খেয়ে খেয়ে
শেষ হয়ে যাবে ধীরে ধীরে
পড়ে থাকবে শুধু ঐ অনুচক্রিকাগুলো
বোধের অবসানের চিরমুক্তির কালে।
লাল বেদনা দেখেছে কে?
সাদা শুভ্র আকাশে বাসা বাঁধে
ছোট্ট নীল কস্টের ভাইরাসগুলো
সময়ের সাথে সাথে কস্টগুলো রং ছড়ায়
নীল পরিণত হয় গাড় নীলে
তুমি চলে যাবার কালে।
তারপর কস্টেরা রঙ্গের পাখা মেলতে থাকে
আস্তে আস্তে বেগুনী হতে হতে
কস্টের নীল ভাইরাসগুলো
পরিণত হয় লালিমার লালে
বিস্ফোরিত হয় হৃদয় ছিড়ে দিয়ে
তোমায় হারিয়ে, তোমায় হারিয়ে
রক্তের লোহিত কণাগুলিতে বাসা বাঁধে
যেন ক্যান্সারের জীবানু হয়ে।
মস্তিস্কের মাঝে কেমন এক শুন্যতা কাজ করে
গাড় টকটকে লাল কস্টগুলি মিলেমিশে
আমি চেয়ে চেয়ে দেখি নীল থেকে লাল হয়ে যাওয়া
বেদনাগুলিকে বোধশুন্য হয়ে।
লাল বেদনা খেলা করে
আমার মস্তিস্কের অনুকোষ জুড়ে
অপেক্ষায় বসে আছি
লাল ভাইরাসের তান্ডব দেখব বলে।
লোহিত কণিকাগুলো কবে খেয়ে খেয়ে
শেষ হয়ে যাবে ধীরে ধীরে
পড়ে থাকবে শুধু ঐ অনুচক্রিকাগুলো
বোধের অবসানের চিরমুক্তির কালে।
বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২
বোবা
কত রঙ এর মানুষ দেখি
কত রঙ এর মন
চোখের পানি সবার লোনা
কাঁদে সে যখন।
কান্না দেখি অভিমানের
কস্ট পেলেও কেউ
চেয়ে চেয়ে দেখি আমি
তাঁদের দুঃখের ঢেউ।
দেখি শুধু চেয়ে চেয়ে
বোবা হয়ে রই
হৃদয় আমার থাকতে যে নেই
মানুষ আমি নই।
কত রঙ এর মন
চোখের পানি সবার লোনা
কাঁদে সে যখন।
কান্না দেখি অভিমানের
কস্ট পেলেও কেউ
চেয়ে চেয়ে দেখি আমি
তাঁদের দুঃখের ঢেউ।
দেখি শুধু চেয়ে চেয়ে
বোবা হয়ে রই
হৃদয় আমার থাকতে যে নেই
মানুষ আমি নই।
মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
মাঝে মাঝে
চোখ পড়তে যাই
কেন যেন ধাক্কা খাই,
মাঝে মাঝে;
অফুরন্ত ভালবাসা খুঁজে যাওয়া
যে চোখের পানে চেয়ে থেকে
সেথা কার নাম লেখা থাকে
গভীর অনুরাগে
মনে বড় লাগে
পারি না পড়তে ভাষা
তবু মনে জাগে আশা
যদি নাম লেখা থাকে সেথা
আমারই;
মাঝে মাঝে।
হ্রদয় ধরতে যাই
কেন যেন ধাক্কা খাই,
মাঝে মাঝে;
অফুরন্ত আবেগ খুঁজে যাওয়া
যে হ্রদয়ের মাঝে
সেথা কার ছবি গেঁথে আছে
ভালোবাসার লাজে
গভীর অনুরাগে
মনে বড় লাগে
পারি না ঢুকে যেতে তার অনুভুতি মাঝে
তবু মনে আশা জাগে
যদি ছবি গাঁথা থাকে সেথা
আমারই;
মাঝে মাঝে।
কেন যেন ধাক্কা খাই,
মাঝে মাঝে;
অফুরন্ত ভালবাসা খুঁজে যাওয়া
যে চোখের পানে চেয়ে থেকে
সেথা কার নাম লেখা থাকে
গভীর অনুরাগে
মনে বড় লাগে
পারি না পড়তে ভাষা
তবু মনে জাগে আশা
যদি নাম লেখা থাকে সেথা
আমারই;
মাঝে মাঝে।
হ্রদয় ধরতে যাই
কেন যেন ধাক্কা খাই,
মাঝে মাঝে;
অফুরন্ত আবেগ খুঁজে যাওয়া
যে হ্রদয়ের মাঝে
সেথা কার ছবি গেঁথে আছে
ভালোবাসার লাজে
গভীর অনুরাগে
মনে বড় লাগে
পারি না ঢুকে যেতে তার অনুভুতি মাঝে
তবু মনে আশা জাগে
যদি ছবি গাঁথা থাকে সেথা
আমারই;
মাঝে মাঝে।
শুক্রবার, ৯ মার্চ, ২০১২
পাগলের ইতিকথা
মানুষগুলো খেলা করে যেন সব মানুষগুলোর হ্রদয়ের ভাবনাগুলোকে নিয়ে
হতাশায় নুয়ে থাকা মানুষগুলোকে এক সময় কেন জানি সব পাগলের পর্যায়ে ফেলে
পাগল আছে দুনিয়ার সকল কোনেতেই, কেও বা ভালোবাসার অভাবে; কেও বা সব হারিয়ে
রাত দিন কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে চলে যায়; সব তাঁদের কাছে ধোঁয়াটে লাগে।
খাদ্য হোক না সে অমৃত বা বাসি, ক্ষুধার জ্বালায় একসময় তা দিয়েই জঠর ভরে
নগন্য ওই পাগল মানুষগুলো তবুও কোন না কোন ভাবে এ পৃথিবীতেই বেঁচে থাকে।
হতাশায় নুয়ে থাকা মানুষগুলোকে এক সময় কেন জানি সব পাগলের পর্যায়ে ফেলে
পাগল আছে দুনিয়ার সকল কোনেতেই, কেও বা ভালোবাসার অভাবে; কেও বা সব হারিয়ে
রাত দিন কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে চলে যায়; সব তাঁদের কাছে ধোঁয়াটে লাগে।
খাদ্য হোক না সে অমৃত বা বাসি, ক্ষুধার জ্বালায় একসময় তা দিয়েই জঠর ভরে
নগন্য ওই পাগল মানুষগুলো তবুও কোন না কোন ভাবে এ পৃথিবীতেই বেঁচে থাকে।
সময়ের কারাগারে বন্দি
ঘন্টাগুলো কেটে যায় মুহূর্তের আগে
তুমি সামনে থাকলে
সেই অনুভুতির কথাগুলো বোঝাতে পারি না।
ওই চোখ চেয়ে পার হয়ে যায় দিন মাস
মুহূর্তের মাঝে, তোমার চোখে চোখ পড়লে
তোমাকে বলে বোঝাতে পারব না।
ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে কোথায় যেন হারিয়ে যাই;
সময় বাঁধা পড়ে না আর সময়ের মাঝে
কালের সময় পার হয়ে যায় মুহূর্তের মাঝে।
কেমন জানি ঘোরের মাঝে সময় কেটে যায়
দিনরাত্রির পার্থক্য বুঝি না কেন জানি
তুমি সামনে থাকলে।
কপাল থেকে চোখ বেয়ে নেমে আসে চিবুকে
চিবুক থেকে আদর নেমে আসে ঠোঁটের কোল ঘেসে
ঠোঁটে ঠোঁটের স্পর্শ পাই যেন কোথায় হারিয়ে যাই।
ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক পর্যন্ত নামতেই
যেন ঘুরে যায় ঘন্টার কাঁটাখানি
সুধা পান বন্দি হয়ে রয় সময়ের কারাগারে।
সময় ঘড়িতে ঢং ঢং ঘণ্টাধ্বনি বাজে
বার বার মনে করিয়ে দাও সময় ফুরিয়ে যাচ্ছে
অভিমানে, রাগে বা অনুরাগে ।
আসলেই যে সময় ফুরিয়ে এসেছে বুঝি নিতো
ঘোরের মাঝে
অসমাপ্ত সুধা পান তাই হ্রদয়ে
কশাঘাত হয়ে বাজে।
তুমি সামনে থাকলে
সেই অনুভুতির কথাগুলো বোঝাতে পারি না।
ওই চোখ চেয়ে পার হয়ে যায় দিন মাস
মুহূর্তের মাঝে, তোমার চোখে চোখ পড়লে
তোমাকে বলে বোঝাতে পারব না।
ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে কোথায় যেন হারিয়ে যাই;
সময় বাঁধা পড়ে না আর সময়ের মাঝে
কালের সময় পার হয়ে যায় মুহূর্তের মাঝে।
কেমন জানি ঘোরের মাঝে সময় কেটে যায়
দিনরাত্রির পার্থক্য বুঝি না কেন জানি
তুমি সামনে থাকলে।
কপাল থেকে চোখ বেয়ে নেমে আসে চিবুকে
চিবুক থেকে আদর নেমে আসে ঠোঁটের কোল ঘেসে
ঠোঁটে ঠোঁটের স্পর্শ পাই যেন কোথায় হারিয়ে যাই।
ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক পর্যন্ত নামতেই
যেন ঘুরে যায় ঘন্টার কাঁটাখানি
সুধা পান বন্দি হয়ে রয় সময়ের কারাগারে।
সময় ঘড়িতে ঢং ঢং ঘণ্টাধ্বনি বাজে
বার বার মনে করিয়ে দাও সময় ফুরিয়ে যাচ্ছে
অভিমানে, রাগে বা অনুরাগে ।
আসলেই যে সময় ফুরিয়ে এসেছে বুঝি নিতো
ঘোরের মাঝে
অসমাপ্ত সুধা পান তাই হ্রদয়ে
কশাঘাত হয়ে বাজে।
বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২
হ্রদয়ে ছোঁয়া
একটুকু ছুঁয়ে থাকা
হাতে হাত রেখে
চোখে চোখ চেয়ে
মুগ্ধ হয়ে বসে থাকা।
হ্রদয়ের দোলা হ্রদয়ে লাগে
মনের ভেতর কি যে প্রেম জাগে
হারাই নিজেকে কি যে অনুরাগে
তোমাতে তোমাতে
শুধু তোমাতে
চোখে চোখে কত কথা।
চোখের ভাসা চোখ পড়ে যায়
না বলা কথা মন পড়ে তায়
অনুভবে
হারায় হারায়
এ মন হারায়
শুধু তোমার তরে।
একটুকু ছুঁয়ে থাকা
হাতে হাত রেখে
চোখে চোখ চেয়ে
মুগ্ধ হয়ে বসে থাকা।
হাতে হাত রেখে
চোখে চোখ চেয়ে
মুগ্ধ হয়ে বসে থাকা।
হ্রদয়ের দোলা হ্রদয়ে লাগে
মনের ভেতর কি যে প্রেম জাগে
হারাই নিজেকে কি যে অনুরাগে
তোমাতে তোমাতে
শুধু তোমাতে
চোখে চোখে কত কথা।
চোখের ভাসা চোখ পড়ে যায়
না বলা কথা মন পড়ে তায়
অনুভবে
হারায় হারায়
এ মন হারায়
শুধু তোমার তরে।
একটুকু ছুঁয়ে থাকা
হাতে হাত রেখে
চোখে চোখ চেয়ে
মুগ্ধ হয়ে বসে থাকা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)