যাযাবর জীবনের নিয়তি
- যাযাবর জীবন
দেহ-ঘড়িটা চলছে এখনো
অনেক পুরনো জংধরা
কালের ব্যবহারের বিবর্তনে ক্ষয়ে যাওয়া,
তবুও হৃদয়ের ধুকপুক ধুকপুক শব্দে
জানিয়ে যাচ্ছে তার সচলায়তন অবস্থান;
আমি হৃদয় মানচিত্রে আঠা সেঁটে দিয়ে
আজ ইতিহাস হয়ে রয়েছি
খবর নেয়ার কেও নেই
পিতা মাতা পরিজন কিংবা আমারই সন্তান সন্ততি
ধুলোবালি কাদায় ডুবে থাকা অবহেলায়
এটাই 'যাযাবর জীবনে'র নিয়তি.........
এখন অপেক্ষার প্রহর গোনা
দেহ-ঘড়িটার টিকটিক শব্দের সমাপ্তির।
শুক্রবার, ৭ জুন, ২০১৩
আজকের মরা নদী
আজকের মরা নদী
- যাযাবর জীবন
একটি নদী দুর্দান্ত খরস্রোতা
একই নদী আজ শুকিয়ে গেছে জলধারা
একটি নদী বন্যায় বান ডাকে
একই নদী পানি না পেয়ে তৃষ্ণায় কাঁদে।
একটি নদী দুকুল ছাপানো জল
একই নদীতে কান্নার কোলাহল
একটি নদী পাড় ভাঙ্গানিয়া ঢেউ
এখন চারিদিক ধু ধু বালুচর কোথাও নেই কেউ।
করুণ চোখে তাকিয়ে দেখি
সরু এক জলধারা, আমারই
অথচ আমি ছিলাম এক খরস্রোতা নদী
ছাপিয়ে দুকুল ভাসিয়ে কুলকুল
ধসিয়ে গুড়িয়ে ভেঙ্গেচুরে নদী পাড়
তাণ্ডব বন্যা মাঝে মাঝে
আজো সেই দিনগুলোর কথা বুকে বাজে
কি যে এক দিন ছিল আমারই।
চিন্তিত নদী মগ্ন বিভোর, ভাবে;
আজ তার কেন এ মরণ দশা হবে
অনেক ভেবেছে কি ছিল তার দোষ
আজকের রূপ দেখে মনে মনে করে যায় খোঁজ;
ভেবে পায় না কে করল তার এই সর্বনাশ
খরস্রোতা জলে কে পেতেছিল গোপন ফাঁদ
ভেবে চিন্তে আটকে থাকা স্মৃতিতে দেখে, তারই জলধারায়
অনেক ওপরে দেয়া হয়েছিল এক মরণ বাঁধ।
- যাযাবর জীবন
একটি নদী দুর্দান্ত খরস্রোতা
একই নদী আজ শুকিয়ে গেছে জলধারা
একটি নদী বন্যায় বান ডাকে
একই নদী পানি না পেয়ে তৃষ্ণায় কাঁদে।
একটি নদী দুকুল ছাপানো জল
একই নদীতে কান্নার কোলাহল
একটি নদী পাড় ভাঙ্গানিয়া ঢেউ
এখন চারিদিক ধু ধু বালুচর কোথাও নেই কেউ।
করুণ চোখে তাকিয়ে দেখি
সরু এক জলধারা, আমারই
অথচ আমি ছিলাম এক খরস্রোতা নদী
ছাপিয়ে দুকুল ভাসিয়ে কুলকুল
ধসিয়ে গুড়িয়ে ভেঙ্গেচুরে নদী পাড়
তাণ্ডব বন্যা মাঝে মাঝে
আজো সেই দিনগুলোর কথা বুকে বাজে
কি যে এক দিন ছিল আমারই।
চিন্তিত নদী মগ্ন বিভোর, ভাবে;
আজ তার কেন এ মরণ দশা হবে
অনেক ভেবেছে কি ছিল তার দোষ
আজকের রূপ দেখে মনে মনে করে যায় খোঁজ;
ভেবে পায় না কে করল তার এই সর্বনাশ
খরস্রোতা জলে কে পেতেছিল গোপন ফাঁদ
ভেবে চিন্তে আটকে থাকা স্মৃতিতে দেখে, তারই জলধারায়
অনেক ওপরে দেয়া হয়েছিল এক মরণ বাঁধ।
বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩
জীবনের লীলা খেলা
জীবনের লীলা খেলা
- যাযাবর জীবন
সিগারেটের আগুন জ্বলছে
পুড়ছে একটু একটু করে
ছাই হওয়ার তরে;
হৃদয়ে আগুনের হলকা
দাউ দাউ জ্বলছে দাবানলের মত
ছাই হবে না অঙ্গারে পোড়াবে
কোথাও ধোঁয়া নেই তবু
হৃদয় পোড়া গন্ধ
নিজেরই,
ধ্বক করে নাকে লাগে
কিংবা বুকে বাজে;
অন্তর-ক্ষরণের কারিগরি দক্ষতা দেখি নির্লিপ্ত চোখে
মনের গভীরে যা অবিরাম আঘাত হেনে যাচ্ছে
মানুষ চেয়ে চেয়ে বাইরের রূপ দেখে
অন্তরের ক্ষরণ দেখার সময় কোথায় কার
নিজেই চেখে যাচ্ছি রক্তের নোনা স্বাদ আমার।
একদিন হয়তো এভাবেই শেষ হয়ে যাবে
জীবনের বাকি কটা দিন
অবধারিত নিয়তির রহস্য লীলা বোঝা দায়
জীবন আছে, মরণ আছে
আরো কত কিছু দেখার বাকি আছে এ ধরায়
কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো বজ্রপাত
কখনো হাসি কখনো কান্না কখনো দুঃখ বিলাস
কত আর দেখব এ পৃথিবীর আজব সব খেলা
জীবনের সমাপ্তিতে মৃত্যু এসে ঢেকে দেবে সাদা কাফনে
তবেই শেষ হবে দেখা নিয়তির রহস্যময় লীলা!
- যাযাবর জীবন
সিগারেটের আগুন জ্বলছে
পুড়ছে একটু একটু করে
ছাই হওয়ার তরে;
হৃদয়ে আগুনের হলকা
দাউ দাউ জ্বলছে দাবানলের মত
ছাই হবে না অঙ্গারে পোড়াবে
কোথাও ধোঁয়া নেই তবু
হৃদয় পোড়া গন্ধ
নিজেরই,
ধ্বক করে নাকে লাগে
কিংবা বুকে বাজে;
অন্তর-ক্ষরণের কারিগরি দক্ষতা দেখি নির্লিপ্ত চোখে
মনের গভীরে যা অবিরাম আঘাত হেনে যাচ্ছে
মানুষ চেয়ে চেয়ে বাইরের রূপ দেখে
অন্তরের ক্ষরণ দেখার সময় কোথায় কার
নিজেই চেখে যাচ্ছি রক্তের নোনা স্বাদ আমার।
একদিন হয়তো এভাবেই শেষ হয়ে যাবে
জীবনের বাকি কটা দিন
অবধারিত নিয়তির রহস্য লীলা বোঝা দায়
জীবন আছে, মরণ আছে
আরো কত কিছু দেখার বাকি আছে এ ধরায়
কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো বজ্রপাত
কখনো হাসি কখনো কান্না কখনো দুঃখ বিলাস
কত আর দেখব এ পৃথিবীর আজব সব খেলা
জীবনের সমাপ্তিতে মৃত্যু এসে ঢেকে দেবে সাদা কাফনে
তবেই শেষ হবে দেখা নিয়তির রহস্যময় লীলা!
বুধবার, ৫ জুন, ২০১৩
স্বার্থের পদদলে জীবনের বাস্তবতা
স্বার্থের পদদলে জীবনের বাস্তবতা
- যাযাবর জীবন
স্বার্থের খেলায় বারে বারে হেরে যাই আমি
প্রতিপক্ষ হোক সে বাবা মা ভাই বোন
স্ত্রী কিংবা প্রণয়িনী
হীন এ খেলায় হেরে যাওয়ার যন্ত্রণায়
কাতর নই আমি;
খেলতে চাই না এ খেলা
তবু জীবন খেলিয়ে নেয় প্রতিনিয়ত
যন্ত্রণার দাবদাহে পুড়ে নিঃশেষ হই
মেকি চেহারাগুলো ভেসে ওঠে চোখে
এরা যে নিজেরই সব আত্মার আত্মীয়।
একেক সময় একেক চেহারায়
দেখি তাদের রূপ
সুখের দিনে মধু পড়ে ঝড়ে
আর স্বার্থে একটু টোকা তো অনল গড়ে
বের হয়ে আসে তাদের আসল স্বরূপ;
এ কেমন সম্পর্ক?
আমি বুঝি না।
বাদ নেই কেও এর থেকে যেন
হোক সে জন্মদাতা পিতা
কিংবা দশমাস পেটে ধরা মাতা
ভাই বোন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন
হোক সে রক্তের সম্পর্কের পরম আত্মীয় স্বজন
স্বার্থের খেলাতে বুঝি না কে কার চেয়ে এগোনো
বড্ড বোকা বনে যাই দেখে
চারিদিকের মানুষের এইসব বিচিত্র চরিত্র।
স্বার্থের চেয়ে বড় শত্রু মানবের মাঝে নাই
টাকা পয়সা জমি জমা যেখানে দেখি তাই
এ খেলায় যে বড্ড বেমানান আমি
জীবনের প্রহসনের এ খেলাতে যেন
নতুন করে আজ নিজেরে চিনি;
হৃদয়ের দহনের কাছে আগুন কি ছার
স্বার্থের কারণে কত সংসার ভেঙ্গেচুরে একাকার
সাজানো সংসার বড্ড মেকি ভালোবাসায় গড়া
এর মাঝে কোথায় যে এত ভালোবাসা লুকিয়ে থাকে
নখদন্ত বিকশিত শত স্বার্থে ভরা।
- যাযাবর জীবন
স্বার্থের খেলায় বারে বারে হেরে যাই আমি
প্রতিপক্ষ হোক সে বাবা মা ভাই বোন
স্ত্রী কিংবা প্রণয়িনী
হীন এ খেলায় হেরে যাওয়ার যন্ত্রণায়
কাতর নই আমি;
খেলতে চাই না এ খেলা
তবু জীবন খেলিয়ে নেয় প্রতিনিয়ত
যন্ত্রণার দাবদাহে পুড়ে নিঃশেষ হই
মেকি চেহারাগুলো ভেসে ওঠে চোখে
এরা যে নিজেরই সব আত্মার আত্মীয়।
একেক সময় একেক চেহারায়
দেখি তাদের রূপ
সুখের দিনে মধু পড়ে ঝড়ে
আর স্বার্থে একটু টোকা তো অনল গড়ে
বের হয়ে আসে তাদের আসল স্বরূপ;
এ কেমন সম্পর্ক?
আমি বুঝি না।
বাদ নেই কেও এর থেকে যেন
হোক সে জন্মদাতা পিতা
কিংবা দশমাস পেটে ধরা মাতা
ভাই বোন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন
হোক সে রক্তের সম্পর্কের পরম আত্মীয় স্বজন
স্বার্থের খেলাতে বুঝি না কে কার চেয়ে এগোনো
বড্ড বোকা বনে যাই দেখে
চারিদিকের মানুষের এইসব বিচিত্র চরিত্র।
স্বার্থের চেয়ে বড় শত্রু মানবের মাঝে নাই
টাকা পয়সা জমি জমা যেখানে দেখি তাই
এ খেলায় যে বড্ড বেমানান আমি
জীবনের প্রহসনের এ খেলাতে যেন
নতুন করে আজ নিজেরে চিনি;
হৃদয়ের দহনের কাছে আগুন কি ছার
স্বার্থের কারণে কত সংসার ভেঙ্গেচুরে একাকার
সাজানো সংসার বড্ড মেকি ভালোবাসায় গড়া
এর মাঝে কোথায় যে এত ভালোবাসা লুকিয়ে থাকে
নখদন্ত বিকশিত শত স্বার্থে ভরা।
মঙ্গলবার, ৪ জুন, ২০১৩
অলীক স্বপ্ন
অলীক স্বপ্ন
- যাযাবর জীবন
গোধূলি বেলায় আলো আঁধারের খেলায়
নিবু নিবু মোমবাতি হাতে
বাতাসের ঝাপটা আড়াল করে
আঙ্গুলের ফাঁক দিয়ে চুইয়ে পড়ে আলো
তোর মুখে
কি যে মায়াবী লাগে!
এলোমেলো শুয়ে থাকা আলুথালু বেশে
চোখ ভরা ঘুমের রেশ
কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়
যেন অন্যভূবনের কোন এক পরী
আমার বিছানা আলো করে রয়
আমার ঘরে যেন অপ্সরা শুয়ে রয়
মায়াবী ঘুমের রেশ
বড্ড অচেনা মনে হয়।
বড্ড অভিমানিনী সে
কান্না লেগে থাকে ঠোঁটের আগে
কামড়ে ধরা ঠোঁটে কান্না সামলে রাখে
বড্ড মায়াবী লাগে
ভুল করে এ কোন মায়াবতী দেখি
আমার স্বপ্নের ঘরে।
নাহ,
সবই আসলে স্বপ্ন
অলীক কল্পনায় দেখা
অবচেতন মনের ভাবনা
স্বেচ্ছায় হারিয়ে যাওয়া মানুষ
কখনো ফিরে আসে না।
তবু ভালোবাসা প্রতীক্ষার প্রহর গোনে
কি এক দুরাশায়
যদি ভুল ভাঙ্গে তার
কখনো ফিরে আসার আশায়
প্রতীক্ষার দীর্ঘ রজনী
কখন যে ভোর হয়ে যায়!
- যাযাবর জীবন
গোধূলি বেলায় আলো আঁধারের খেলায়
নিবু নিবু মোমবাতি হাতে
বাতাসের ঝাপটা আড়াল করে
আঙ্গুলের ফাঁক দিয়ে চুইয়ে পড়ে আলো
তোর মুখে
কি যে মায়াবী লাগে!
এলোমেলো শুয়ে থাকা আলুথালু বেশে
চোখ ভরা ঘুমের রেশ
কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়
যেন অন্যভূবনের কোন এক পরী
আমার বিছানা আলো করে রয়
আমার ঘরে যেন অপ্সরা শুয়ে রয়
মায়াবী ঘুমের রেশ
বড্ড অচেনা মনে হয়।
বড্ড অভিমানিনী সে
কান্না লেগে থাকে ঠোঁটের আগে
কামড়ে ধরা ঠোঁটে কান্না সামলে রাখে
বড্ড মায়াবী লাগে
ভুল করে এ কোন মায়াবতী দেখি
আমার স্বপ্নের ঘরে।
নাহ,
সবই আসলে স্বপ্ন
অলীক কল্পনায় দেখা
অবচেতন মনের ভাবনা
স্বেচ্ছায় হারিয়ে যাওয়া মানুষ
কখনো ফিরে আসে না।
তবু ভালোবাসা প্রতীক্ষার প্রহর গোনে
কি এক দুরাশায়
যদি ভুল ভাঙ্গে তার
কখনো ফিরে আসার আশায়
প্রতীক্ষার দীর্ঘ রজনী
কখন যে ভোর হয়ে যায়!
সোমবার, ৩ জুন, ২০১৩
বাষ্পীভূত অভিমানের প্রতীক্ষার প্রহর
বাষ্পীভূত অভিমানের প্রতীক্ষার প্রহর
- যাযাবর জীবন
সারারাত জেগে নির্ঘুম চোখে
দেখছিস আমারে আড়ালে আবডালে বসে,
কত কথা ভাবছিস আনমনে
সূর্যোদয়ের কালে;
মনের কথাটি চুপটি করে
রেখে দিয়েছিস খুব গোপনে
হৃদয়ের অনেক গভীরে লুকিয়ে
ভালোবাসিস বলতে বড্ড দ্বিধা
কেন রে হতভাগী?
আমিতো সেদিনই বলে দিয়েছি
প্রতিদিন প্রতিক্ষণ কবিতায় এঁকেছি
তোরই জলছবি।
ভালোবাসতে তোর মনে নেই দ্বিধা
তবে কেন এই লুকোচুরি খেলা
প্রেম যদি থাকে মনের গভীরে
বলে দিস তবে খুব প্রাণ-খুলে
সারারাত জেগে প্রতীক্ষায় সূর্যদেবে
এভাবে কি ভালোবাসা হবে?
এত দ্বিধা কেন মনের ভেতরে
আমি তো তোর খুব চেনা
একবার এসে কাছে বসে দেখ
চুকে যাবে সব অভিমানের শব
মুছে যাবে সব কান্নার দিন
সময় আছে এখনো আসবে সুদিন
মিটিয়ে দেব সব ছিল অভিমান
বাষ্পীভূত করে হৃদয়ের লেনা-দেনা।
- যাযাবর জীবন
সারারাত জেগে নির্ঘুম চোখে
দেখছিস আমারে আড়ালে আবডালে বসে,
কত কথা ভাবছিস আনমনে
সূর্যোদয়ের কালে;
মনের কথাটি চুপটি করে
রেখে দিয়েছিস খুব গোপনে
হৃদয়ের অনেক গভীরে লুকিয়ে
ভালোবাসিস বলতে বড্ড দ্বিধা
কেন রে হতভাগী?
আমিতো সেদিনই বলে দিয়েছি
প্রতিদিন প্রতিক্ষণ কবিতায় এঁকেছি
তোরই জলছবি।
ভালোবাসতে তোর মনে নেই দ্বিধা
তবে কেন এই লুকোচুরি খেলা
প্রেম যদি থাকে মনের গভীরে
বলে দিস তবে খুব প্রাণ-খুলে
সারারাত জেগে প্রতীক্ষায় সূর্যদেবে
এভাবে কি ভালোবাসা হবে?
এত দ্বিধা কেন মনের ভেতরে
আমি তো তোর খুব চেনা
একবার এসে কাছে বসে দেখ
চুকে যাবে সব অভিমানের শব
মুছে যাবে সব কান্নার দিন
সময় আছে এখনো আসবে সুদিন
মিটিয়ে দেব সব ছিল অভিমান
বাষ্পীভূত করে হৃদয়ের লেনা-দেনা।
সুখ-দুঃখের বাসর
সুখ-দুঃখের বাসর
- যাযাবর জীবন
সুখ দিয়ে বাসর সাজে
ভালোবাসার অনুভবে
দুজনে দুজনাতে এক হয়ে রয়
মনে সুর জাগে মুখে গান বাজে
মনের সাথে শরীর কথা কয়
শরীরের সাথে শরীরের ভালোবাসা হয়
কিংবা মনের সাথে মনের
দুজনায় এক হয়ে রয়
মাঝে মাঝে আকাশে মেঘ জমে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ব্যাঙের ঘরে ঈদের খুশি
বাকবাকুম ইচ্ছে মতন
বাসর ঘরে বৃষ্টির শব্দ
মিলেমিশে গানের সাথে
ভালোবাসা ঝরে পরে
অনাবিল অভিসারে
তৃপ্তিতে নিদ্রায় দুজন সুখের বাসর
ভালোবাসা কথা কয়।
কবিতার আছে দুঃখের ঘর
যেখানে কষ্টেরা গুমরে মরে
খুব হেলাফেলায়
মনের সাথে ভাবের প্রেম হয়
আসলে স্বপ্ন দেখা কবি মনের
এ শুধুই দুঃখের ঘর, সুখের বাসর নয়;
ভাঙ্গা ছাদে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
আকাশের বুকে ভালোবাসার কান্না
কবির লোনাজল ধুয়ে যায়, কেও দেখে না;
নদীর দুকুলে পাড় ভাঙ্গে অবিরত
হৃদয় ভাঙ্গার শব্দ পায় কজন?
ভালোবেসে দুঃখের সাগরে ভেসেছে যে জন।
নষ্ট কষ্টের কিছু অনুভব বুকে জেগে রয়
ভাষায় প্রকাশ করা যায় না
অনুভূতিগুলো কবিতায় কথা কয়
হৃদয়ের কথামালা কবিতা হয়ে রয়।
- যাযাবর জীবন
সুখ দিয়ে বাসর সাজে
ভালোবাসার অনুভবে
দুজনে দুজনাতে এক হয়ে রয়
মনে সুর জাগে মুখে গান বাজে
মনের সাথে শরীর কথা কয়
শরীরের সাথে শরীরের ভালোবাসা হয়
কিংবা মনের সাথে মনের
দুজনায় এক হয়ে রয়
মাঝে মাঝে আকাশে মেঘ জমে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ব্যাঙের ঘরে ঈদের খুশি
বাকবাকুম ইচ্ছে মতন
বাসর ঘরে বৃষ্টির শব্দ
মিলেমিশে গানের সাথে
ভালোবাসা ঝরে পরে
অনাবিল অভিসারে
তৃপ্তিতে নিদ্রায় দুজন সুখের বাসর
ভালোবাসা কথা কয়।
কবিতার আছে দুঃখের ঘর
যেখানে কষ্টেরা গুমরে মরে
খুব হেলাফেলায়
মনের সাথে ভাবের প্রেম হয়
আসলে স্বপ্ন দেখা কবি মনের
এ শুধুই দুঃখের ঘর, সুখের বাসর নয়;
ভাঙ্গা ছাদে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
আকাশের বুকে ভালোবাসার কান্না
কবির লোনাজল ধুয়ে যায়, কেও দেখে না;
নদীর দুকুলে পাড় ভাঙ্গে অবিরত
হৃদয় ভাঙ্গার শব্দ পায় কজন?
ভালোবেসে দুঃখের সাগরে ভেসেছে যে জন।
নষ্ট কষ্টের কিছু অনুভব বুকে জেগে রয়
ভাষায় প্রকাশ করা যায় না
অনুভূতিগুলো কবিতায় কথা কয়
হৃদয়ের কথামালা কবিতা হয়ে রয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)