মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

ফর্মালিন সম্পর্ক



ফর্মালিন সম্পর্ক
- যাযাবর জীবন

খাবারে এখন বড্ড ভেজাল
ভেজাল চারিদিকে
ভেজালে ভেজালে মিশে
ভেজাল চলে এসেছে মানবিক সম্পর্কে;
বাবা মার সাথে দূরত্ব টাকায়
শ্বশুর শাশুড়ির বড় গুন গায়
ভাই বোনের ভেজাল যখন সম্পত্তি
ঘরে ঘরে এখন এটাই মনে হয় রীতি
আজকালকার সন্তান
বাবা মা জায়নামাজে তারা ধরে গান
স্বামী বিছানায় পড়ে ঘুমায়
স্ত্রী মোবাইলে ফেসবুক যন্ত্রণায়;
ডিজিটাল যুগে নিত্যই সম্পর্ক ভাঙ্গে
তাতে কে কি মনে করে?
আবার ভার্চুয়ালে প্রেমের আঠায়
খুব তাড়াতাড়ি সম্পর্ক গড়ে
সবাই এখন ডিজিটাল হয়ে চলে
ডিজিটালি প্রেম হয়
জড়ায় ডিজিটাল বাঁধনে
ফর্মালিন মিশ্রিত ডিজিটাল সম্পর্কের জালে।

ফর্মালিন ছাড়া এখন কোথায় আছে আর আম
আকাশ ছোঁয়া তো হতেই হবে আমসত্ত্বের দাম
কে পাবে টুকরো টুকরো ভাগে
কে খাবে স্বার্থের রুটি কার আগে?
কাঁঠালের আমসত্ত্ব চিবোয় সবাই
মনে মনে
নিত্য নয়া প্রেমে
অষ্টেপৃষ্ঠে জড়িয়ে ডিজিটাল সম্পর্কের জালে
মানবিক সম্পর্কে কোথায় আছে এখন আর কাঁঠালের আঠা
ফেবিকল দিয়েই কাজ চলে।


সোমবার, ৭ জুলাই, ২০১৪

চাঁদনির অপেক্ষায়


চাঁদনির অপেক্ষায়
- যাযাবর জীবন

আমি বলি নি তোকে
দাঁড়াব সামনে এসে কখনো তোর
আমি বলেছিলেম তোকে
অনুভবে রইবি তুই শুধুই মোর;
আমি করিনি তোর কাছে কোন ওয়াদা
ভালোবাসব কি বাসব না
তবু পুড়ছি যুগ যুগ ধরে
নিজেতে নিজে
তোর অনলে;
চাঁদ ওঠে
চাঁদ ডুবে যায়
আমি চাঁদনির অপেক্ষায়;

প্রতীক্ষার সাথে হলো তো অনেক দীর্ঘ সহবাস
তুই কোথায়?

রবিবার, ৬ জুলাই, ২০১৪

চাঁদনির খোঁজ



চাঁদনির খোঁজ
- যাযাবর জীবন

আমার আকাশে সূর্য অস্ত
তোর আকাশে সূর্যোদয়
অন্ধকার আমার জীবনে
তোর জীবন আলো হয়।

আমার এখানে রাত্রি ঘনায়
আমার আকাশে চন্দ্রোদয়
তোর জীবনে মধ্যাহ্ন
আলোকিত আলোময়।

চাঁদের উদয়ে চাঁদনি খুঁজি
আমার আকাশে জ্যোৎস্না কই
তোর আকাশে মধ্যাহ্ন যে
চাঁদনি খুঁজে পাব কই?


শনিবার, ৫ জুলাই, ২০১৪

আয়নাকন্যা


আয়নাকন্যা
- যাযাবর জীবন

প্রতিবিম্ব আয়নাতে
মনের প্রতিবিম্ব অন্য এক মনেতে
ছায়া-মানবের কথা শুনেছি
আয়নামানব প্রতিবিম্বে দেখেছি
আয়নাকন্যা তাকে হতেই হবে এমন দিব্যি কে দিয়েছিল?
এখন তো ভয় লাগে উঁকি দিতে মনের ঘরে
যদি অন্ধকারগুলো তার চোখে পড়ে!


শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

প্রেম ও বন্ধুত্ব



প্রেম ও বন্ধুত্ব
- যাযাবর জীবন

প্রেম ও বন্ধুত্বের মাঝে ফারাক বিস্তর
ফারাক বন্ধু ও প্রেমিকের মাঝে
তাদের অনুভূতি আর অনুভবে
কজন বোঝে?
বন্ধু, বন্ধুকে চেনে
মুখে কিছু বলার প্রয়োজন হয় না তাকে
বন্ধুর বিপদ আপদ
সুখ দুঃখ
হাসি কান্না
বন্ধু বুঝে নেয় অনুভবে;
অন্যজন কথায় কথায় মুখ ঘোরায় অভিমানে
বন্ধুত্ব ও প্রেমের মাঝে ফারাক বোঝে কজনে!!!

মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

বৃক্ষ


বৃক্ষ
- যাযাবর জীবন

একটা দুটো পাখি
আকাশে ওড়ে
ডানা ঝাপটায়
ক্লান্ত পাখি উড়ে এসে বসে গাছের গায়
একা
কিংবা জোড়ায়;
কিছু সময় পার করে
ছায়ার তলে
বিশ্রামের তরে
একা
কিংবা জোড়ায়;
কিছু পাখি ঠোকর মারে
গাছের বাকলে
কিছু গান ধরে
কিছু গল্প করে
কিছু প্রেম করে
তারপর উড়ে যায়
যে যার ঘরে
একা
কিংবা জোড়ায়।

পাখিগুলো খুব অল্প কিছু সময় কাটায়
বসে গাছের গায়
খুব একান্তে নিজের মনে
তারপর আবার উড়ে চলে
যে যার ঘরে
তখন হয়তো গাছের মন উদাস হয়
হয়তো অল্প
কিংবা কিছু বেশি সময় ধরে উদাস রয়
আর নয়তো দাগ পড়ে যায়
গভীর হয়ে গাছের মনে
কিংবা ঠোকরে বাকলের গায়
পাখির তাতে কি আসে যায়?
পাখি উড়ে যায়
নিজ ডেরায়
গাছ, গাছের জায়গায়
একঠায় দাঁড়িয়ে
পাখির ফিরে আসার অপেক্ষায়।



উদাস ভাবনা


উদাস ভাবনা
- যাযাবর জীবন

মন কি তোর উদাস নাকি রে আজ?
বাইরে কি অন্ধকার রাত
নাকি মন খারাপের লিলুয়া বাতাস?
বইছে
নাকি থমকে আছে,
তবে কি ঝড়ের পূর্বাভাষ?
মেঘ হয়ে ঝরবে
নাকি অশ্রু হয়ে নামবে
বিচিত্র নারী মনের ভাবনার
পায় কে আভাষ?

আমি বসে আছি
টুপ করে ঝরে পড়া মুক্তো-বিন্দুগুলো
নেব আঁজলা পেতে
মালা গেঁথে পড়াতে তোরই গলেতে
আনন্দ নহর দেখার বড্ড সাধ
তোর উদাস চোখেতে
আজকের রাতে।