রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

শুকনো একা



শুকনো একা
- যাযাবর জীবন

চোখের বাইরে পুরো পৃথিবী
ভেতরে শুধুই তুই
মনের ভেতর কতজনের উঁকি!
আমি মন-বন্ধ করে রই,
চারিদিকে মানুষের ঢল
আদতে মন একা
বুকের এপাশটায় তোর বাস
ওপাশটায় ব্যথা।

পাহাড়ি ঝর্ণায় পাথরের ওপরে যতই শ্যাওলা জমুক
ভেতরটা রয়ে যায় শুকনো খটখটে,
পাথর ভাঙ্গতে পেরেছে কে, কবে? হৃদয়ের আঘাতে;
ঝর্ণা জলে তৃপ্তি মিটিয়ে নে
লবণ হওয়ার আগে।




শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

দাম্পত্য



দাম্পত্য
- যাযাবর জীবন

অন্য এক ভুবনে তৈরি হয় সম্পর্ক,
যার নাম দাম্পত্য;

এ ভুবনে সূত্রপাত চোখাচোখিতে
তারপর চেয়ে থাকা
অপলক বা চোখচোরা,
স্পর্শে পুলক
হালকা কুয়াশার ঝলক
শীত গভীর হতে হতে
সম্পর্ক জাঁকিয়ে বসে,
তারপর হাতের চুড়ি থেকে বিয়ের নোলক
মধুচন্দ্রিমা? পড়ে না চোখের পলক;
বিছানায় বিলীন
সম্পর্ক কুলীন
সংসারে মধুর ঢল
হাসি খুশি ছলছল।

সূর্যের গোলায় দিন গড়ায়
চাঁদের গোলায় রাত
ওহে সম্পর্ক আছে কি এখনো?
দুজনের হাতে হাত;
মাসের গড়ানোতে বছর গড়ায়
বছর গড়িয়ে যুগ
ওহে সম্পর্ক এখনো কি চেহারায়?
প্রথম দেখার চাঁদমুখ।

জোড়ায় বেধে যুগ কেটে গেলো
তবে তো সম্পর্ক সত্যি আঠালো
আর নয়তো সম্পর্কটুকু শুধুই
বিয়ের পিঁড়িতেই ছিল।

সে ভুবনের সম্পর্ক
এ-ভুবনে লাগে জোড়া
যখনই শরীরে যৌবনের তাড়া;
ভুল বোঝাবুঝিতে ভাঙ্গে সংসার
আর না হয় ঝুলে থাকে সুতোয়
বিশ্বাস আর ভালোবাসা ছাড়া।

দম্পতি সবাই রাতের বিছানায়
দাম্পত্য কাঁদে কেন আঁধারে?




গন্ধ



গন্ধ
- যাযাবর জীবন

খৈ ফোটে বালুতে
মরুর গরমে
তপ্ত দুপুরে;
তোর চোখে ঘৃণা
পুড়ে যাই আমিও
তাকালে অন্ধকারে;

কেও পোড়ায় ভালোবাসায়
কেও ভালোবাসাটাই পুড়িয়ে ফেলে
ঘৃণার আগুন জ্বেলে;
লু বাতাসে প্রেম পোড়া ছাই ওড়ে
যেখানে সেখানে,
এখনো কোথায় জানি
হৃদয় পোড়া গন্ধ ভাসে
ঈর্ষার আগুন তলে;

আমি তো কবেই ডুব দিয়েছি
দিঘির শান্ত জলে। ।


শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

বাকি



বাকি
- যাযাবর জীবন

সেদিন হাতে হাত ছোঁয়া লাগতেই তুই অবাক
কেঁপে উঠেছিলি তোর ঠোঁট;
চিবুকে হাত বুলিয়ে দিতেই হয়েছিলি নির্বাক
ভয়ে কাঁপছিল তোর বুক;
ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই তুই আমার হলি
বুকের ভেতর আপন করে জাপটে নিলি;
বাতাসে ভালোবাসার গন্ধ পাচ্ছিস কি?
তবে কেন খোঁপায় বেলি জড়ালি?

বড্ড ইচ্ছে হচ্ছে একটু তোর গাঁয়ের গন্ধ শুঁকি
আচ্ছা, আজ থাক;
ওটা না হয় রইলো বাকি।



বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

ভার্চুয়াল কাব্য চোর



ভার্চুয়াল কাব্য চোর
- যাযাবর জীবন


চোর চুরি করে
খুব স্বাভাবিক
গৃহস্থের মন পুড়ে
বাকি সবাই চোরকে দেয় ধিক্;
তোমাদের না হয় আছে কাড়ি কাড়ি অর্থ
আমার শুধুই কবিতা, 'তোর' জন্য নিঃস্বার্থ
আমার তো মন পুড়ে
কবিতা চোর যখন আমার ঘরে।

আরে বেটা চোর,
কাব্য চুরি শুধুই তো তোর সুন্দরী পটানোর স্বার্থে
রেখে নে না রে বেতন-ভুক্ত লেখক
তোর ব্যাংক উপচানো অর্থে;
ব্যাংক লুটে মিটে নি তোর ক্ষুধা?
কার তরে লুটতে চাস ভার্চুয়ালে কাব্যের সুধা?
আমার কলম কি লিখে বোঝার সাধ্য কি আছে তোর?
তুই তো শুধুই এর ওর প্রোফাইলের নিম্ন-সারির এক কাব্য চোর;
আগে তাও নিজের লিঙ্গে তোকে প্রোফাইলে পেতাম উপস্থিত
ধরা খাওয়ার পর দেখি লিঙ্গটাই বদলে ফেলেছিস,
নারী লিঙ্গ নিয়ে কেন ফেইক আইডি খুলেছিস?
তুই নারী? না পুরুষ? না হিজরা?
প্যান্ট খুলে লিঙ্গ দেখে নিস।

ও হে নারী পরিচয়ের নপুংসক
ধিক্ ধিক্ ধিক্, তোকে হাজারো ধিক্।










বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

পূর্ণ-মানবী ও অর্ধ-মানব



পূর্ণ-মানবী ও অর্ধ-মানব
- যাযাবর জীবন

তোর হ্যাঁ তে হ্যাঁ মিলাতে না পারলেও
নাগুলো সব সময়ই মেনে নিয়েছি,
অর্ধেক খুশি বিলাতে না পারলেও
অর্ধেক দুঃখ তো কমিয়েছি!
অর্ধ-মানব অর্ধেকটুকু বোঝে
প্রেম
ভালোবাসা
কিংবা ঘৃণার;
আমার কাছে অবোধ্য পূর্ণ-মানবী
তাদের ভালো লাগা
আর না লাগা,
অপূর্ণ মানবের জন্য তাদের
প্রেম প্রীতি কিংবা ঘৃণা;
আমি পূর্ণ হতে চাই না,
না পাওয়ায়, না দেওয়ায়;
স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ হতে আমার কি পরেছে দায়?
হতে চাই না আমি পূর্ণ-মানব,
চাই না পূর্ণ হতে
ভালোবাসা কিংবা ঘৃণায়।



ভুক্তভোগী



ভুক্তভোগী
- যাযাবর জীবন

চুমুরও-তো ইচ্ছে জাগে মাঝে মাঝে উড়তে ঠোটের ওপর
দেহ ছোটে দেহের তরে
মুঠো মুঠো প্যারাসিটামলে কি আর
তোকে চাওয়ার কামজ্বর সারে?

ঘুম স্বপ্নেও এখন আর দেখি না তোরে
লুটিয়ে পড়তে বুকের পরে;
তবুও চোখ খুললেই ভুগি কেন
"তুই" নামক হাহাকারে............