শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬

শীতের পাখি



শীতের পাখি
- যাযাবর জীবন

শীতের পাখি উড়ে আসে
শীতের পাখি উড়ে যায়
পড়ে থাকে পালক কিছু
মাটির ধুলায়;
পাখি উড়ে যায়
কিছু মায়া ফেলে যায়
কুড়োবে বলে পরের শীতে
যদি পাখির মন চায়।

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬

প্রস্থান



প্রস্থান
- যাযাবর জীবন

স্পর্শানুভবে ভালো লাগা
হাত থেকে ঠোঁট
উচ্ছৃঙ্খল চুমুর বন্যায় কামের সূত্রপাত
এক রাত কামের নাম প্রেম নয়;
প্রাপ্তিতে দহন বুঝেছে কে, কবে?
ভালোবাসায়'তো শুধুই ক্ষয়;

মনের অন্ধকারে পলাতকার ছায়া,
নিঃশব্দ প্রস্থান ভালোবাসা নয়।



বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬

ক্ষুধা



ক্ষুধা
- যাযাবর জীবন

'ক্ষুধা' সকল সমস্যার সূত্রপাত
মারামারি, হানাহানি আর যত অপরাধ
প্রধান ক্ষুধা পেটের
কামের ক্ষুধা জৈবিক
তারপর সবই রসনা বিলাস
অসীম ক্ষুধাগুলো নৈমিত্তিক;

পেটের ক্ষুধা মিটে গেলেই কামের উদ্রেক মনে
অপরাধের সূত্রপাত লোভ যখন কামে
বৈধ কাম মিটে গেলে শরীর আরো চায়
অবৈধ কামের চাহিদায় লালসা মনে ছায়
তার পরের ক্ষুধাগুলো সকলই মনের
একেক রকম চাহিদা একেক জনের
অর্থের ক্ষুধায় বিবেকহীন মানুষ
স্বার্থের ক্ষুধায় মানুষ অমানুষ;

লোভ
লালসা
অর্থ
স্বার্থ
মারামারি, হানাহানি আর যত অপরাধ
'ক্ষুধা', সকল সমস্যার সূত্রপাত;

ক্ষুধা মেটাতে মেটাতে একদিন আমরা অমানুষ হব
কামের নেশায় মনুষ্যত্ব খাব
অর্থের নেশায় দূরে সরাব ভাই বোন
স্বার্থের ক্ষুধায় হারাব আত্মীয়-স্বজন;

তারপর?

খাদ্য ফুরিয়ে গেলে একদিন আমরা মানুষ খাব, মানুষ হয়ে।














সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬

রাত্রি-বাজার



রাত্রি-বাজার
- যাযাবর জীবন

রাত রূপ মেলতেই অন্ধকার
রূপের পশরায় ডালি সাজিয়েছে রাত্রি-বাজার
ডালিতে লাইন ধরা রূপ-কন্যাদের আলগা চটক
কামগন্ধে ম ম শরীর-বাজার;

অন্ধকার গাঢ় হওয়ার সাথে
কাম-নগরীতে কামুক নাগর'দলের ঢল
কেও বুক চিতিয়ে
কেও মাফলারে মুখ ঢেকে
কাম-পণ্যের খোঁজে
ট্যাঁকে যার যা আছে বল;
কামের খাদ্য হলে পেটের খাদ্য জোটে
এক দল নিশিকন্যার ঘরে,
আর মনের খাদ্য জোটাতে কামের খাদ্য খোঁটে
আরেক দল রূপ-কুমারী রাতের অন্ধকারে;
পৌষের রাতে শীত পালায় কাম-নগরীতে।

অন্ধকারের ব্যস্ততা বাড়ে রাত্রি-বাজারে
অন্ধকার কেনাবেচা হয় অন্ধকার ঘরে।




রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬

তুই



তুই
- যাযাবর জীবন

তুই তুই তুই আর, তুই তুই'এ ভরা
জীবনের এক একটি পাতা
একটি মাত্র তুই এর সুতোয়
সকল তুই'গুলো আছে গাঁথা;

তোকে ছাড়া শূন্য আমি শূন্য জীবন পাতা
তুই ছাড়া শূন্য আমার সব সম্পর্কের খাতা।

তেলে জলে



তেলে জলে
- যাযাবর জীবন

তোদের চাহিদা মন আর টন এ
আমার ক্ষমতা তোলা'তে;
তোদের জাহাজ ভাসে সাগরে
আমি ডিঙি বাই খাল পারে;

হোক না মানুষের শরীর তেলে জলে,
তেল আর জল মিশেছিল কবে?



শনিবার, ২ জানুয়ারি, ২০১৬

নির্লিপ্ত রাত্রি



নির্লিপ্ত রাত্রি
- যাযাবর জীবন

ভোরের শিশিরে ভিজে থাকে ঘাসফড়িঙ
সকাল ভেজে সূর্যে
রাত ভিজে থাকে অন্ধকারে
চাঁদনি ভিজে চাঁদে,
স্মৃতিতে ভিজে আছিস তুই
তোতে ভেজা আমি।

ফুলের রেণুতে মেখে থাকে মৌমাছি
সকাল মাখে রোদে
অমাবস্যা মেখে থাকে অন্ধকার
জ্যোৎস্না মাখে চাঁদে,
মনে মেখে থাকিস তুই
তোতে মাখা আমি।

রাতের পৃষ্ঠা উল্টোলেই কি চাঁদনি দেখা যায়?
কিছু রাত্রি জাগে অন্ধকারে;
নির্লিপ্ত হয়ে গেছে কবিতা, তুই রাত্রি হওয়ার পরে।