বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

অরণ্যে রোদন



অরণ্যে রোদন
- যাযাবর জীবন

তুইও ভালোবাসিস, আমিও ভালোবেসে যাই
নেই কোন চাওয়া পাওয়া, তবুও কষ্ট পাই
যখন তখন মনে মন, দিন রাত্রির সর্বক্ষণ
ভালোবাসাতে গিয়েই দুঃখ, হারানোর সব বেদন;
কেন ভালোবাসতে চাই?
কেন ভালোবাসতে যাই?
তারপর অরণ্যে রোদন।



অস্বচ্ছ ভালোবাসা



অস্বচ্ছ ভালোবাসা
- যাযাবর জীবন

ঘষা কাঁচের মতই অস্বচ্ছতা তোর ভালোবাসায়
অস্বচ্ছ ভালোবাসার ধরণ
মন থাকলে হতেই পারে হতে যখন তখন
মন খারাপের কারণ,
মন কাঁদলেই প্রেম হয় না
চোখ কাঁদলে দৃষ্টি ঝাপসা
অস্বচ্ছতা ভালোবাসায়, ঝাপসা যখন দৃষ্টিভঙ্গি
মনের সাথে অনুভূতি, লেপ্টে থাকে অঙ্গাঙ্গী;

যখন তখন প্রেমের কথা বলিস না
মন যখন ঝাপসা
অশ্রু কিংবা দহনে
কারণ আর অকারণে;

অস্বচ্ছ ভালোবাসা হৃদয়ে দাগ কাটে না।


বুধবার, ৪ মে, ২০১৬

জোয়ার ভাটা



জোয়ার ভাটা
- যাযাবর জীবন

কে জানি খুঁজছে আমায়, দূরে কোথাও বসে
আমি জানি, খুব ভালো করেই জানি;
ওখানে ভালোবাসার টান উঠলেই
এখানে ভাটার টান সাগর জলে
ওখানে কান্না দমকে উঠলেই
এখানটা ভেসে যায় জোয়ারে;

আমি সব বুঝেও বালি হয়ে পড়ে আছি বালিয়াড়ি দেশে
কখনো ডুবে কখনো ভেসে
জোয়ার ভাটা হতেই থাকবে পৃথিবী যতদিন আছে
মনে ও সাগরে;
বালির কি এসে যায়? জোয়ার কিংবা ভাটাতে।




মন বন্ধ



মন বন্ধ
- যাযাবর জীবন

তুই মন গলির কার্নিশ ঘেঁসে আলতো পায়ে হেঁটে যাস
রাত জেগে উঠে মাদক গন্ধে
আমার মন বন্ধ, মন বন্ধ;
আমি ঘুমঘোরে ঠোঁট চাটি বিষ স্বাদে
দূর থেকে নাকে ভেসে আসে ধুতুরা গন্ধ
ভালোবাসার চিত্রপট আঁকা হয় অপস্রিয়মাণ ছায়াতে।


মঙ্গলবার, ৩ মে, ২০১৬

নিয়ন্ত্রণ



নিয়ন্ত্রণ
- যাযাবর জীবন

চোখ থাকলেই দেখতে হয় না
তাকাতে হয় না হ্যাংলার মত
না হয় কিছু উদলা হয়েই থাকে শরীর
গরমে কিংবা ফ্যাশনে;
আরে চোখেরও তো লজ্জা আছে
কেন তাকাবে চোখ, খোলা শরীর পানে?

মন থাকলেই মজতে হয় না
প্রেমের হাতছানি ইতিউতি হেথা
না হয় গরমটা পড়েছে খুব বেশী
ঘেমে নেয়ে একাকার, মনে ও কামে;
মনের রাশ টেনে ধরতে হয় শক্ত হাতে
কেন মজবে মন, যত্রতত্র প্রেমের টানে?




সোমবার, ২ মে, ২০১৬

সম্পর্কের সীমারেখা




সম্পর্কের সীমারেখা
- যাযাবর জীবন

কোথায় টানতে হয় সম্পর্কের সীমারেখা?
কে বোঝাবে কারে?
মন যখন পোড়ে,
কে সীমারেখার ধার ধারে?
তবুও কোথাও না কোথাও সীমারেখা একটা টানতেই হয় সম্পর্কের ঘরে,
জীবনের প্রয়োজনে
সময়ের সাথে, সম্পর্কের সাথে
সময়কে ঘিরে;
তা না হলে ওলোটপালট তুই, আমি, আমরা সকলে
আমাদের কথাবার্তা, ব্যবহার, আচরণ আর জীবন যাপনে।

রক্তের সম্পর্ক একই সাথে, আপন ও স্বার্থের
বন্ধুত্বের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত নির্মল যখন স্বার্থের মেঘ ওড়ায় না বাতাস
প্রেম ভালোবাসার সম্পর্কগুলো বড্ড জটিল, কেও কাওকে বোঝে না;
কাঁটাতারে বেড়ায় সম্পর্কের সীমারেখা টানা বড্ড দুষ্কর
তবুও বেড়া দিতে হয় মনে, প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই
স্বার্থ যেখানেই কড়া নাড়ে;
হয়ত আপাতত: মন পুড়বে প্রতিনিয়ত:
তবুও জীবন হবে সহজ
বেঁচে থাকার জন্য।

কাঁটাতারের বেড়া দিচ্ছি আমি মনের ঘরে
কান্নার পেরেক ঠুকে,
আপাতত: রক্ত বের হোক কিছুটা কিংবা অনেকটা
পরে না হয় কাব্যবিলাস করে নেব, রক্তবিলাসে;

চোখটা এত পোড়ায় কেন?
এখনই।





রবিবার, ১ মে, ২০১৬

ছুটির দিনে খুনসুটি




ছুটির দিনে খুনসুটি
- যাযাবর জীবন

ছুটির দিনে তুই বাসায়
সকালটাই অন্যরকম
তুই যখন পাশে শুয়ে
আজ দিনটা অন্যরকম,
ঘুম ভাংতেই পাশে তুই
চোখ জড়িয়ে আলসে ঘুমে
মন দুষ্ট সকাল বেলাই
এখান ওখান মিষ্টি চুমে;

সারাটা দিন ছুটি ছুটি
ঠোঁটের সাথে খুনসুটি
চুমুর সাথে নাস্তা
দুজন মিলে টুকিটাকি,
রান্না ঘর আজ ওলোটপালট
দুজন মিলে কাটাকাটি
পানি গরম আমার অকাজ
তুই তো রন্ধন পটীয়সী;

দুপুর বেলায় ভুঁড়িভোজে
থালা বাসনের কষ্ট
চল এবার বিছানায় যাই
কাম আহ্বান পষ্ট,
আলসে বিকেল কাম ঘুমেতে
চোখ বুজতেই অন্ধ
সন্ধ্যে হতেই চল রিক্সায়
ঘর দিলেম বন্ধ;

রাত্রি বেলায় আলোর মেলায়
খাওয়ার দোকান সারি সারি
পথে বসে চটপটি
চাপ, ফুসকা মজা ভারী,
খাবার শেষে অবশেষে
বাড়ি ফেরার সাড়া
ইচ্ছে করেই হেঁটে ফিরি
দেখনা সময় তাড়া;

দুজন দুজন হাতে হাতে
হাত মিলিয়ে হাঁটি
চোখে চোখে কথা বলি
অনুভবে থাকি,
মাসের মাঝে একটি দুটি
আসতে যে হয় পুরো ছুটি
সারাটা দিন দুজনেতে
মিলে মিশে খুনসুটি।