শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
নৈঃশব্দ্যের দূরত্ব
নৈঃশব্দ্যের দূরত্ব
- যাযাবর জীবন
মুখোমুখি
এক জীবন
চোখাচোখি
দুই নয়ন
তবুও যুগ যুগ
দুজন দু-ভবন,
নিঃশব্দ ভালোবাসায় কেটে যায়
দুজনার নৈঃশব্দ্যের সারাটি জীবন;
শুধু দুজন দুজনার চোখ চেয়ে
শুধু দুজন দুজনার পথ চেয়ে
শুধুই দুজন দুজনকে ভালোবেসে,
কোথাও না কোথাও
অল্প একটু দূরত্ব থেকেই যায়
দুজনার মাঝে,
পাড়ি দেয়া হয় না মাত্র অল্প কিছুটা পথ
হাত ধরে আর হাত ধরে
একসাথে আর একসাথে।

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
তোর ঠোঁটে তোতে মিশে
তোর ঠোঁটে তোতে মিশে
- যাযাবর জীবন
ঠোঁটে হারাইনি কত দিন?
তোর ঠোঁটে,
চুমুর আবেশে
ভালোবেসে;
তুই আমার সবজান্তা
ভেতর ও বাহিরে
দেহে ও মনে
ঠোঁটে ঠোঁট রেখে;
আমি চিনি তোকে সব রূপে
অভিমানে ঠোঁট বাঁকিয়ে
অনুরাগে চুল ঝাঁকিয়ে
ভালোবেসে ঠোঁটে ঠোঁটে;
সকালের চুমুতে দুপুর গড়াতে তোর জুড়ি মেলা ভার
দুপুরে ঠোঁটে ডুবে সন্ধ্যের সূর্যাস্ত লাল
রাতঘুমে বড্ড অস্বস্তি, আমার সারা শরীরে তোর ভার
বড্ড অন্যরকম ছিল আমাদের দিনগুলো, এইতো সেদিনও;
আজ অনেকগুলো দিন পার হয়েছে গেছে শুকনো ঠোঁটে
আজ বড্ড চুমু খেতে ইচ্ছে করছে তোর ভেজা ঠোঁটে
সেই আগের মত করে, সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধ্যে
তারপর রাতঘুমে, তোর ভারে তোতে মিশে।

বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
হিবিজিবি বিকেল
হিবিজিবি বিকেল
- যাযাবর জীবন
ঘুম
দুপুর ঘুম
চোখ বন্ধ
চোখে ঘুম,
চুম
এসে চুম
চোখ খুলেছি
চোখে চুম,
মন
মন খারাপ
তুই নেই
পাশে আজ,
চল
মন চল
উড়ে যাই
আকাশে আজ।
সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
নিঃশর্ত হারিয়ে যাওয়া
নিঃশর্ত হারিয়ে যাওয়া
- যাযাবর জীবন
তুই কি অসুস্থ?
না তো!
তবে?
তবে কি?
তোর হাত দুটো ঠিক আছে?
হ্যাঁ, আছে;
তবে জড়িয়ে ধরছিস না কেন?
তোর ঠোঁটে ঘা হয়েছে?
না তো!
তবে চুমু খাচ্ছিস না কেন?
তোর মন ভালো আছে?
হ্যাঁ,
তবে প্রেম করতে বাঁধা কোথায়?
দীর্ঘশ্বাস ফেলে তুই বলেছিলি -
ভয় করে তোকে জড়িয়ে নিতে
যদি জড়িয়ে যাই তোতে,
ভয় করে তোর ঠোঁটে ডুবে যেতে
যদি হারিয়ে যাই তোতে,
বড্ড বেশী ভয় করে ডুবে যেতে তোতে
যদি আর কখনো আমার বলে কিছু না থাকে?
আরে বোকা সেদিন তো আমি মানেই তুই
আর তুইই আমি
যেদিন আমাতে ডুববি তুই
আর তোতে আমি;
তারপর............
আমরা নিঃশর্ত হারিয়েছিলাম
দুজন দুজনে,
সেই থেকে আজ অবধি
ডুবে আর ভেসে একসাথে
ভালোবেসে আর ভালোবেসে
দুজন দুজনে।
রবিবার, ২ অক্টোবর, ২০১৬
নিষেধাজ্ঞার বেড়াজালে
নিষেধাজ্ঞার বেড়াজালে
- যাযাবর জীবন
ইদানীং সবকিছুতেই বড্ড নিষেধাজ্ঞা;
নিষেধাজ্ঞা খাওয়ায়
পড়ায়
চলনে বলনে;
কিই বা ঘোড়ার ডিম খেতাম সারাদিনে?
মুখের মধ্যে গুঁজতাম কিছু ছাইপাঁশ শাক সবজি
আর ঠোঁটের মধ্যে চুমু;
রাত হলেই কোলবালিশটা কাঁদে,
কাহাতক আর চাপ সহ্য হয়?
জলে ডুব দিয়ে কি আর মন ঠাণ্ডা হয়?
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

