শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

মানুষ ও জীবন



মানুষ ও জীবন
- যাযাবর জীবন

শরীর সর্বস্ব প্রেম
পেট সর্বস্ব জীবন
মানুষ কখনো মানুষ
পশু যখন তখন............


শরীরের ভালোবাসা



শরীরের ভালোবাসা
- যাযাবর জীবন

প্রেমিকার বুকে মুখ গুঁজে সুধাই -
খুব ভালোবাসিস বুঝি আমায়?
অনেক অনেক,
কতদূর?
তোমার জন্য মরতে পারি;
আহা! আহা! কি ভালোবাসা! প্রেমিকার কথায় আপ্লুত প্রাণ আমার,
আরেকটু শক্ত জড়িয়ে ধরি;

বিছানার ঝড় থেমে গেলে আদুরে গলায় বলি
জলে চল এবার, চল ডুবি;
না বাবা! আমার বড্ড জলে ভয়, সাঁতার জানি নে; যদি ডুবে যাই!
একটু থমকে গিয়ে সুধাই
তাহলে চল পাহাড়ে যাই
না বাবা উঁচুতে আমার বড্ড ভয়, যদি পড়ে যাই!
এবার চমকে উঠি, সুধাই -
চল না দুজনে পাখি হই, চল ডানা মেলি ভালোবেসে; ঐ নীল আকাশেতে,
যাও তো! বিরক্ত কর না, আমার কি পাখির ডানা? ঘুমুতে দাও তো এবার বাপু;

এর নাম প্রেম
এর নাম ভালোবাসা,
আরে, ভালোবাসা কাম নয়
নয় বিছানা;
ভালোবাসায় ডুবতে হয় জলে
ভালোবাসায় ভাসতে হয় নীলে
প্রেমে আর প্রেমে
দুজনে দুজনে;

শরীর সর্বস্ব ভালোবাসার শুরু ঠোঁটে
সমাপ্তি বিছানাতে।


সিক্ত



সিক্ত
- যাযাবর জীবন

বলেছিলাম ঠোঁট ভেজাতে, চুমুর আদরে
কেন রে মন ভেজালি ভালোবেসে?
এখন যে দুপুর সূর্যেও মনে অন্ধকার ছায়
আর ভেজা চোখে বারবার ঘুম ভিজে যায়;

কেন আমার রাত ভেজালি চোখ ভিজিয়ে?


অপেক্ষার ডাক



অপেক্ষার ডাক
- যাযাবর জীবন

আজ কেন রে ডাক?
আজ কেন ডাক তোর মধুর স্বরে?
আজ কেন ডাক আপন করে?

গুনেছি অনেক অনেক অপেক্ষার ভোর
প্রতীক্ষায় বহু বহু রাত ভিজেছে চোখের জলে,
কেও আসে নি সেদিন
কেও আসে নি আমার ঘরে
কেও ডাকে নি সেদিন
কেও ডাকে নি বাহুডোরে;
তবে আজ কেন এ ডাক?

আজ আর শুনবো না ডাক
তোর চাঁদের রাত আজ না হয় একা ভেসে যাক;
আমি তো ভেসে বেড়াচ্ছি সেই কবে থেকেই
তোতে.........


তুই'ময় তুই


তুই'ময় তুই
- যাযাবর জীবন

প্রায়ঃশই এক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে
'তুই'টা কে?
কি করে আমি বোঝাই লোকে!

সূর্য যখন প্রতিদিন ঘুমের ঘোরে কপাল চুমে
আমি তখন তো'কে নিয়ে স্বপ্নঘুমে
তোর চুমু স্বপ্ন ভাঙ্গায় আমার ঠোঁটে;
যখন আমি খাবার টেবিলে
তুই গলদঘর্ম উনুনে
গরম খাবার আমার প্লেটে;
যখন আমি কাজের ভীরে
মোবাইলটা গান গেয়ে ওঠে
এই যে জনাব অনেক হয়েছে কাজ, এবার একটু বিরতি!
পেটে খানিক দানাপানি
তারপর না হয় আবার কর্ম;
অফিস শেষে রিক্সায় পা রাখতেই মোবাইলটা বেজে ওঠে
এই যে মশায়, পেট তো বেড়ে গেছে
এইটুকুই মাত্র তো পথ
এসো না চলে কদম হেঁটে
খুব অনীহা? আচ্ছা তবে সঙ্গী হলেম পথের সাথে;
সন্ধ্যে নামতেই দুজনার দিন পঞ্জিকা বণ্টন
হাসি আনন্দ খুনসুটি
তুই আমার চোখের নিদ রাতের হাসি
বুকের ভেতর জাপটে ধরে
ভেসে বেড়ানো মন সাগরে,
যেদিন অমাবস্যা তুই'ই আমার চাঁদনি
যেদিন জ্যোৎস্না দুজনা ছাদে, চন্দ্রস্নানে
আমি তোর কোলে শুয়ে
মাথায় তোর হাত বিলি
কতদিন যে ছাদের ওপর ঘুমিয়ে পড়েছি!
তুই'ও বোকার মত সারারাত মাথা কোলে ঠায় বসে
সকালে সূর্য চোখে চোখে লাগতেই ঘুম ভেঙে তোকে একঠায় বসা দেখি
তখনো মাথায় তোর হাতবিলি
আমার এলোমেলো চুলগুলি;
কতদিন রাগ করেছি ঘুম ভাঙ্গাসনি বলে!
তোর মুখে শুধুই হাসি।

ঘর আমার সংসার হলো তখন
জীবনে তুই এলি যখন
আর নয়তো
চন্দ্রে সূর্যে
রোদ বৃষ্টিতে
পাহাড়ে সাগরে
দিনরাত্রিতে মিলেমিশে
ছিল তো এক যাযাবর জীবন;

তুই অনুভব
তুই স্পর্শ
তুই সকাল
তুই দুপুর
তুই চাঁদ
তুই জ্যোৎস্না
তুই প্রেম
তুই ভালোবাসা
"তুই" যাযাবরের "তুই ময়" জীবন।


সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

বিচ্ছেদের সূত্র



বিচ্ছেদের সূত্র
- যাযাবর জীবন

যখন হাত ছুঁয়ে দিস জলে
জলেতে টুংটাং,
যখন মন ছুঁয়ে দিস মনে
হৃদয়ে বাজে গান,
তবে কেন বিচ্ছেদের সময়
মনে হাহাকার জাগানিয়া গান?

বড্ড প্রগলভ হয়েছিলি সেদিন মিলনে,
ঠোঁটে ঠোঁট
হাতে হাত
হৃদয়ে হৃদয়
দেহতে দেহ,
প্রতিস্থাপনের প্রতিটি সূত্র মেনে;
বিচ্ছেদের সূত্র কি রে?

স্বপ্নের ভাঙা কাঁচে যখন রক্তাক্ত আমার পা
তোর তখন নতুন পথে নতুন পদযাত্রা,
বিচ্ছেদে কান্নার সূত্রটা শুধুই আমার একার।





রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

যাদুর শহর ঢাকা



যাদুর শহর ঢাকা
- যাযাবর জীবন

কাঁদিস কেন চোখ? অমাবস্যার অন্ধকারে
কোথাও কি হাসি নেই? তোর কান্নার আড়ালে;

মাথায় আজব আজব সব খেয়াল
চারিদিকে কালো কালো অট্টালিকার দেয়াল,
ওরে ও রাত
ও হে অন্ধকার
কানাগলি রাজপথ
ট্রাফিক সিগন্যাল
বিটের পুলিশের হুইসল
সুনসান গলিপথ
রাতের রমণী
ইশারা ইংগিত
দেহের পসরা
কটাক্ষ
উড়ছে টাকা
পুড়ছে দেহ
মদ
মচ্ছব
কোথাও বা ঠাস ঠুস এক আধটা গুলি
দূরে কোথাও হৈ হুল্লোড়
ছোটাছুটি
খানিক নীরবতা
তারপর আবার কানাগলি
হ য ব র ল,
আমার রাতের শহর
আমার ঢাকা শহর;

কোথাও ঢাক বাজছে দূরে
পুজোমন্ডপ বসেছে
আকাশে হাউই উড়ছে
বুদ্ধপূর্ণিমা রাতে
দোকানে দোকানে পসরা সাজানো
ঈদের খুশির আমেজে
সব যেন একসাথে
এক কাতারে
এই রঙ বেরঙের শহরে
এই যাদুর হাতছানি শহরে,
কাতারে কাতারে মানুষ ছুটে আসছে
কিসের জানি হাতছানিতে
পাগলের মত
যাদুর শহর ঢাকা'তে;
আর আমি......
দেখছি
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগের
পুতি দুর্গন্ধময় কালো পানি
মরতে দেখছি নদী
মরতে দেখছি শহর
মরছে ঢাকা
দেখছি আমি
আমার যাদুর শহর;

এক সময় আমার চোখ মরে যাবে
রাতের মত
অমাবস্যার মত
এ শহরের মত
ঢাকার মত
হাজার, অযুত, নিযুত
কোটির পর কোটি
পঙ্গপালের মত মানুষের চাপে;
ভার বওয়ারও তো একটা সীমা আছে
যাদুর শহরের।

কাঁদিস কেন চোখ? রাতের অন্ধকারে;
কোথাও হাসি নেই, কান্নার আড়ালে।