শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

খেলা



খেলা
- যাযাবর জীবন

সূর্য রাতের কোলে ঢলে পরলেই অন্ধকার
রাত সূর্যের মুখ দেখলেই আলো
নূপুর পায়ে হাসি ছলছল সাদা মেঘ খেলে আকাশে
আকাশের মুখভার তো মেঘ কালো বাতাসে
আমার মুখে হাসি তো তোর মনে কান্না
তোর অভিমানে আমার বেদনা
হাসি কান্না
সাদা কালো
সুখ দুঃখ
সব মিলেই জীবন-গাঁথা;
আমরা কেবলমাত্র দাবার গুটি সাদাকালো
খুব সুচিন্তিত খেলা খেলছে কেও অনেক ওপরে বসে।


ইচ্ছে তোতে



ইচ্ছে তোতে
- যাযাবর জীবন

উড়তে আর ভালো লাগে না
ভালো লাগে না ভাসতে
অনেক দিন হয়েছে ঠোট শুকনো
এবার ডুবতে ইচ্ছে করছে
তোর ঠোটে;
অনেকদিন ছিলাম গভীর ঘুমে চোখবন্ধ
অনেকদিন প্রেম থেকে মন রেখেছিলাম অন্ধ
আজ চোখ মেলতেই তুই
আজ মন খুলতেই তুই
আজ ডুবতে ইচ্ছে করছে তোতে।



স্বপ্নে দুজন



স্বপ্নে দুজন

- যাযাবর জীবন

কোন একদিন,
কোন একদিন সাগরের তীর ধরে
হেঁটে যাব অনেক অনেক দূরে
স্বপ্নের ঘোরে
তুই আমি দুজনে,
হাতে হাত থাকবে দুজনার
ছুঁয়ে থাকবে ঠোঁটে ঠোঁট
মনে মনে বুকের ধুকপুক ধুকপুক যখন
হৃদয়ের কথা শুনব কান পেতে দুজন,
তারপর আবার
হেঁটে চলে যাব বহুদূর বহুদূর
হাতে হাত রেখে
ঠোঁটে ছুঁয়ে ঠোঁটে
মন রেখে মনে
হৃদয় আর হৃদয়ে
ভালোবাসায় মাখামাখি হয়ে
দুজনে
আর
দুজনে........................




তোর নেশা



তোর নেশা
- যাযাবর জীবন


সিগারেট
মদ
ড্রাগস
নেশার কত প্রকারভেদ?
সময়ের সাথে সাথে এক সময় ফুরোয় নেশা
আর নয়তো নেশার নেশায় একসময় ফুরিয়ে যায় নেশাখোর;

সেই শৈশব থেকে এক ভয়ঙ্কর নেশা ঢুকে গেছে আমার রক্তে,
"তোর নেশা, তোকে ভালোবাসার নেশা'";
সময় গাড়ি পাড়ি দিয়ে
আজ আমরা বার্ধক্যের দ্বারে
আমাদের ভালোবাসার কত যুগ পার হয়েছে বলতে পারিস?
দিনক্ষণের হিসাব রাখি নি আমিও
শুধু মনে আছে বোধ হওয়ার পর থেকে "তুই" নেশা আমার রক্তে;

'তোর' নেশা তো আজো কাটে নি আমার‍,
আজো অষ্টপ্রহর আমি 'তোতে'ই মাতাল।




ঘূর্ণন




ঘূর্ণন
- যাযাবর জীবন

ঘুরছে পৃথিবী কক্ষপথে
ঘুরছে জীবন জীবনপথে
ঘুরছি আমি আপন মনে
ঘুরছি আহার অহ্নেষণে......


ভালোবাসার জলছবি



ভালোবাসার জলছবি

- যাযাবর জীবন

কিছু অন্ধকার আরাধনার
যেমন ঘুম
কখনো স্বপ্ন চোখে দেয় চুম,
কিছু সৌন্দর্য ক্যামেরায় আসে না
যেমন জ্যোৎস্না
তোর ঠোঁট হাসে, চোখে কান্না;
কিছু কিছু অনুভব চোখে দেখা যায় না
যেমন ভালোবাসা
সব ভালোবাসায় কবিতা হয় না
যেমন তুই;

জলে দাগ দিয়ে ভালোবাসার জলছবি এঁকে যাচ্ছিস তুই
আমি বৃষ্টির গান শুনি
পাথর খোদাই করে তোর প্রেমের কাব্য গাঁথা
পাহাড়ে কান্নার ধ্বনি;

তুই স্বপ্নে স্বপ্নে আমায় নিয়ে ভালোবাসার মালা গেঁথে চলেছিস
ভালোবাসা আমার সয় না,
মিলনের কাব্য আমার কলমে হয় না.........


মন প্রহসন



মন প্রহসন
- যাযাবর জীবন

ঘড়ির টিক টিকে শুধুই অপেক্ষা
কোথায় তুই আজ?
অন্ধকারে চাঁদনি
গ্রহণে যখন চাঁদ;
প্রেম মানেই দহন
দিনও অন্ধকারে ছায় যখন সূর্যে গ্রহণ
এখন আর রাতভর স্বপ্ন দেখি না
অনেক দেখেছি ভালোবাসার প্রহসন।