বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭

অন্য এক সময়ে



অন্য এক সময়ে

- যাযাবর জীবন

রেলের চাকায় কু ঝিক ঝিক
পিছলে যাচ্ছে সময়
পেছনে শহর
পেছনে তুই........

আবার দেখা হবে অন্য কোন এক দিন
অন্য কোন শহরে
অন্য কোন সময়ে......

আবার চায়ের কাপে চুমু খাব দুজনে
একসাথে,
চোখে চোখ রেখে।


প্রকৃতি ও মন




প্রকৃতি ও মন
- যাযাবর জীবন

ঢলে পড়েছে সূর্য
বিকেলের মন খারাপ
অনেক কথা বলার ছিল তোকে
শেষ হয় নি তোর সাথে আলাপ;

প্রকৃতি জুড়ে বিষণ্ণতার ছোঁয়া
বিষণ্ণতা মনে
মনের রঙ বদল আকাশের রঙে
পাতা ঝরছে বনে বনে;

মন কি প্রকৃতির অংশ?
না আমার?
প্রশ্নটা রয়ে যায় মনে।


অনুভবের বোধ



অনুভবের বোধ
- যাযাবর জীবন

চুমু তো খাচ্ছিই ধোঁয়া ওঠা চায়ের কাপে
সেই ভর সন্ধ্যে থেকে
চায়ের গরম অনুভূতিই শুধুই ঠোঁটে
হৃদয়ে অনুভূতি কোথায়?
চায়ের কাপে যদি ঠোঁটের ওমই থাকতো
তবে আর চুমুর দরকার কোথায়?
বিছানা তো গরম হয়েই যায়
লেপ কম্বলের ওমে
তবু তোকেই কেন যে চাই?
জড়িয়ে ধরে ঘুমে;

এ কে কি কাম বলে?
উঁহু!
তবে কি নির্ভরতা?
উঁহু!
তবে?
?
?
?
আচ্ছা থাক.........



আমি ভালোবাসা বুঝি না।


অনন্ত দূর



অনন্ত দূর

- যাযাবর জীবন

অনন্ত দূর, দূর নয়
ভালোবাসার কাছে
আমি আলোকবর্ষ পাড়ি দিচ্ছি
পৌছুতে তোর কাছে।

অনেক যুগ পরে



অনেক যুগ পরে
- যাযাবর জীবন

আমার রাত তোর সাথে
অন্ধকারের সাথে কোজাগরী রাত তোর;

এখানে কোথাও বাতিঘর নেই
সমান্তরাল রেলের পাতে পিছল কুয়াশা
চিড়ল পাতায় জ্যোৎস্না ছলকাচ্ছেনা কোথাও
দূরে কোথায় জানি মদনটাক ডাকছে
চা বাগানে ঝিঁঝিঁপোকার গানের ধ্বনি
দুজনে হাতে হাত রেখে
কান পেতে পাহাড়ের বাকবাকুম শুনি,
সভ্যতাকে মনআড়ালে লুকিয়ে নিতেই
কানে তোর ফিসফিস - "ভালবাসি";

জোনাকের সাথে তারা জ্বলছে
অন্ধকারে তোর চোখ
জ্বলছে ভালোবাসা
পুড়ছে মন
আজ রাতটা তোর হোক;

তারপর অনেক যুগ কেটে গেলে
আবার এমনি কোন এক কোজাগরী রাতে
আকাশের ছাদ সরে গেলে
যখন দুজন পাশাপাশি ভিজব শিশিরে,
সেদিনও কি এমনি বলবি ভালোবাসি?
এমনি গভীর আবেগে?


ডুব দেয়া রাত



ডুব দেয়া রাত
- যাযাবর জীবন

কি জানিস তুই আমার গ্লানি?
শিশিরে কত ধুয়ে যায় কান্না
সন্ধ্যের কুয়াশায় মিশে কত চোখের পানি;

আমি জানি
আমি জানি,
আমি জানি তোর মন খারাপ
চিনি তোর কান্না
তোর চোখের পানি;

এখানে কাল ছিল আমার
এখানে আজ আমাদের
কাল আবার হবে আমার
একার;

মাঝে কিছু স্মৃতি
কিছু কথা
কিছু অনুভব
আর একটি রাত
আমাদের দুজনার;

সময়ের পায়ে সময় গড়ায়
সন্ধ্যার গায়ে চুমু খায় রাত
চল আমরাও রাত হই
ঠোঁটে ঠোঁট ডুবে।


স্বপ্নের রাত



স্বপ্নের রাত
- যাযাবর জীবন

শীতের রাত
রেলের চাকায় ঘূর্ণন
কামরাতে আমরা দুজন
জানালা খুলতেই হিমেল হাওয়া
বাইরে ঝিরিঝিরি কুয়াশা
ঠোঁটের ওমে ঠোঁট
চায়ের কাপে চুমুক
বুকের ওপর তুই;

চুমুকে চুমুকে চুমু
কথার বিরতি
ভালোবাসার গুনগুনানি
ঠোঁটে ঠোঁট ছুঁই
তারপর দু-জনা একসাথে
কফির কাপে চুমুক
বুকের ওপর তুই।

সময় দৌড়চ্ছে রেলের চাকায়
ঝমঝম ঝমঝম;
চাঁদ দৌড়চ্ছে আমাদের সাথে
শনশন শনশন;

নামছি আমি তোর মাঝে
নামছি
নামছি
নামছি........

ইশশ, রাতটা যদি শেষ না হতো!