মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

ঠোঁটে ডুব



ঠোঁটে ডুব
- যাযাবর জীবন

সূর্য ডোবে প্রতিদিন
আমি ডুবি ঠোঁটে,
ঠোঁটে ডুবতেই ডুবে যাই তোতে;

ভেজাতে জুড়ি নেই তোর
চোখে কিংবা ঠোঁটে।


ভালোবাসার মধ্যরাত



ভালোবাসার মধ্যরাত
- যাযাবর জীবন

দুপুরের গরম কাটে নি এখনো
ভালোবাসা ছুঁয়ে দিয়েছে মধ্যরাত

কামাতুর শরীর বস্রহীন ঢলা বিকেলে
নগ্ন মেঘের বৃষ্টি ঘামাতুর শরীরে

চল চা'য়ে চুমু খাই অস্তগামী সূর্যের পেয়ালায়
তারপর জড়াজড়ি অন্ধকার।


দাম্পত্য


দাম্পত্য
- যাযাবর জীবন

দাম্পত্য মানেই জীবনের গল্প
রংধনুর খেলা দাম্পত্য ডানায়
তোর আমার সম্পর্ক সাদাকালো
ভালোবাসা এলেই রঙ হারায়;
তুই কবিতার মাঝে গল্প খুঁজিস
আমি তোর গল্পে কবিতা আঁকি,
তোর বাস রঙ এর দুনিয়ায়
সাদাকালো তোর বোধগম্য নয়।


কাছে থাকা



কাছে থাকা
- যাযাবর জীবন

রাতে ঘুমুতে যাওয়ার সময় জড়িয়ে ধরে তোকে
সকালে ঘুম ভাংতেও তুই জড়িয়ে বুকের খাঁচায়
তবুও মনে হয় জড়িয়ে রাখা হলো না তোকে
আচ্ছা বলতে পারিস? কিভাবে জড়িয়ে রাখা যায়;
যেদিন আমি থাকব না, হাত বাড়িয়ে খুঁজবি আমায়?
সকালে দুপুরে সন্ধ্যে রাতে, ভালোবাসায় তুই
ভালোবাসায় তুই অষ্টপ্রহরের চিন্তা চেতনায়
তবুও মনে হয় ভালোবাসা হলো না তোকে
আচ্ছা বলতে পারিস? কিভাবে ভালোবাসা যায়;
যেদিন আমি রইব না, ভাসিস না কান্নায়।


মানুষের আকৃতি




মানুষের আকৃতি
- যাযাবর জীবন

চারিদিকে মানুষের দম্ভ দেখি
শুনি দম্ভোক্তি;
আমি এই
আমি সেই
আরও কত কি?

দম্ভোক্তি করছে কে?
মানুষ নাকি?
কই? আমি তো সামনে দাঁড়ানো মাটি দেখি
মাটির চোখে,
মানুষের আকৃতি।



কে পাগল?



কে পাগল?
- যাযাবর জীবন

তুই 'কে নিয়ে একটা কবিতা লিখেছিলাম;
'তুই'টা কে? অনেকগুলো প্রশ্ন,
এর মধ্যে জনা বিশেক মেয়ে
যাদের সবাইকেই উত্তর দিয়েছি "তুই"
আর জনা আষ্টেক ছেলে
যাদের সাথে চোখ টিপাটিপি খেলেছি;
আমার 'তুই' জিজ্ঞাসা করেছিল - কি কর?
আমি হেসে উত্তর দিয়েছিলাম - তুই তুই খেলি;
আমার তুই খিলখিল জলতরঙ্গে হেসে বলেছিল - "তুই একটা পাগল।"


জলরং



জলরং
- যাযাবর জীবন

আমার হাতে আগুন
তোর হাতে বরফ
আমরা দুজনে মিলে পানি;

ভালোবাসা মানেই জলরং
ভালোবাসা মানেই কান্না।