মাঝে মাঝে তোমার কথা খুব মনে হয়
মাঝে মাঝে তোমার ভাবনা হ্রদয় জুড়ে রয়
মাঝে মাঝে।
মাঝে মাঝে মনের দুয়ার খুলে দেখি
ওখানে যে শুধুই তোমার উঁকিঝুঁকি
মাঝে মাঝে।
মাঝে মাঝে যখনই চোখ বুঁজি
স্বপনেরও মাঝে শুধুই তোমায় দেখি
মাঝে মাঝে।
পথ চলতে গিয়ে হাত বাড়াই মাঝে মাঝে
হাত পড়ে না আজ আর তোমার হাতের মাঝে
মাঝে মাঝে।
বৃস্টির রাতে এখনো একা একা দাঁড়িয়ে রাস্তায় মাঝে মাঝে
কল্পনায় তুমি থাক, সেই আগের মতন করে যেমন ভিজতাম দুজনে
মাঝে মাঝে।
ব্যস্ত সময়গুলো যেন থমকে দাঁড়ায় মাঝে মাঝে
যখনি তোমার কথা মনে হয় কাজের ফাঁকে পথ চলতে
মাঝে মাঝে।
সময় ঘড়ির কাঁটাটা যেন চমকে ওঠে থেমে পড়ে মাঝে মাঝে
যখনি তোমার মুখচ্ছবি ভেসে ওঠে মনের আয়নার ভাজে ভাজে
মাঝে মাঝে।
পথ সিঁড়ির শেষ পথটুকু পাড়ি দিতে আজ বড় ক্লান্ত লাগে মাঝে মাঝে
পথ চলার সাথীরে খুঁজে চলে প্রতিটি সিঁড়ির খাজে খাজে
মাঝে মাঝে।
আজো তাকিয়ে থাকি শেষ বিকেলের সূর্যের পানে মাঝে মাঝে
সেদিনের মত শুধু যদি তুমি থাকতে পাশে
চিরসাথী হয়ে, হ্রদয়েরও মাঝে।
সোমবার, ৮ আগস্ট, ২০১১
সোমবার, ২০ জুন, ২০১১
মনের আয়না
মনের আয়নাতে কার মুখ ভাসে
মেঘের ভেলায় চাঁদের অস্পস্ট আলোর মতন করে
ভাপ ভাপ ধোঁয়া ওঠে
হ্রদয় পোড়া গন্ধ ছোটে
আয়নাতে ও মুখ দেখে।
মেঘে ঢাকা কালো অন্ধকার আকাশের পানে
চাতকের পিপাসায় তাকিয়ে রয় আঁখি দুটি
খুঁজে ফেরে কার মুখ, মেঘের ভেলার মাঝে
চশমার ঘসা কাঁচ ঝাপসা হয়ে আসে
মনের আয়নার মাঝে যেনো দেখে তোমাকে।
বর্ষার প্রথম কদম ফোটা বৃস্টির ভোরে
ঝিরিঝিরি বারি ঝরে চারিদিক ঘিরে
আঁখি মেলে খোঁজে মন শুধু তোমাকে
বাদল দিনের প্রথম কদম খানি
গুজে দিতে তোমার খোপাতে।
বৃস্টির রাতে শার্শি বেয়ে জলধারা নামে
বাস্প হয়ে আসা কাঁচের ভেতর দিয়ে তাকাই
দূর পানে ঝাপসা কাকে যেনো দেখতে পাই
সে কি তুমি না তোমার ছায়া
মন পড়ে রয় জানি শুধু কার পানে
সে কি তুমি? না মনের গহীন কোনো কায়া?

রবিবার, ১৯ জুন, ২০১১
হ্রদয়ে অনুভবে

কিছু কিছু অনুভব আছে
যা মানুষ চেস্টা করেও অর্জন করতে পারে না
কিছু কিছু অনুভুতি আছে
যার জন্য চেস্টা করতে হয় না।
কিছু কিছু মানুষ আছে
যারা ভালোবাসা বুঝে না
কিছু কিছু মানুষ আছে
যাদের ভালো না বেসে পারা যায় না।
কিছু কিছু বোধ আছে
যা শুধু হ্রদয়ে ধরে
কিছু বোধোদয় আছে
যাতে শুধু কস্ট বাড়ে।
কিছু কিছু দিন আসে
অন্যরকম খুশির দোলে
কিছু কিছু রাত আসে
শুধু অস্রু নিয়ে ঘরে।
কিছু কিছু মন আছে
যাদের দেখলে আনন্দ বাড়ে
কিছু কিছু হ্রদয় আছে
যাতে শুধু কান্না ঝরে।
কিছু কিছু চোখ আছে
যাতে অনন্দ খেলা করে
না বলা কিছু কান্না আছে
ভেসে ওঠে চোখের পরে।
কিছু কিছু ঠোঁট আছে
যেথায় হাসি ঝরে পরে
কিছু কিছু বেদনা আছে
কান্নায় ঠোঁট বাঁকা করে।
কিছু কিছু হ্রদয় আছে
যারা হ্রদয়ে বাস করে
কিছু কিছু মন আছে
দূর থেকেই মন কাড়ে।
কিছু কিছু মানুষ আছে
যার সাথে ভালোবাসা হয় না
কিছু কিছু মানুষ আছে
যাকে ভালো না বাসলেও হয় না।
অপেক্ষার প্রহর কাটে
খুঁজে ফেরে মন
যাকে না ভালোবেসে
আমি আমাতে রইনা।
বুধবার, ১ জুন, ২০১১
আয়না কন্যা
আদরে আদরে প্রায় বাঁদর হয়ে যাওয়া ছোট্ট মেয়ে রূপকথা।
বাবার অতি আদরের মেয়ে, ৫ ছেলের পর বাবার অনেক আশার, অনেক স্বপ্ন দেখার, অনেক দিন গোনার পালা শেষে কোল আলো করে পথিবীতে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান - বাবার কাছে এ যেন এক রূপকথার অধ্যায় তাই মেয়ের নাম রেখেছেন রূপকথা। মা তার এই মেয়েকে কি খেয়াল রাখবে? বাবা যেন একাই মা ও বাবার সব দ্বায়িত্ব এক হাতেই পালন করে যাচ্ছেন। মেয়েকে বিছানায় রাখেন না মশা খাবে বলে, মাটিতে রাখেন না পিঁপড়া কামড়াবে বলে। বাবা যতক্ষন বাসায় থাকেন মেয়ে যেন বাবার কোলে লেপ্টে থাকে। বাবার এই অতি আদরে মায়ের গা জ্বালা, বাবাকে টিপ্পনি কাটতে মা এর একটুকু ভুল হয় না। আদর দিয়ে মেয়েকে বাঁদর বানাবে। মাসের শেষে দিন যায়, দিন গড়িয়ে বছর। এর মধ্যেই মেয়ে বাঁদর থেকে হনুমান এ পরিণত হল। ভাইগুলোর এক মুহূর্ত স্বস্তি নাই, একমাত্র ছোট বোনের যন্ত্রনায় অস্থির সবাই। কোন খেলনা দিয়ে তাকে স্বস্থির রাখা যায় না, শুধু মাত্র আয়না পেলে একমনে খেলে যায় আর নিজে নিজে কথা কয়। যেন আয়নায় কোন রূপকুমারির দেখা পেয়েছে যে তাকে যাদু করেছ। সেই থেকে তার নাম হয়ে গেল আয়না কন্য।
দিন গড়ায়, মাস আসে, বছর যায়। আয়না কন্যার প্রতি বাবার টান কমে না একফোটা বরং দিন দিন যেন কি এক ভাবাবেগে মেয়েকে আরো বেশি করে কাছে টেনে নেন। সারাদিন শত কস্টের মাঝেও অনেক রাতে অফিস থেকে বাসায় ফিরে মেয়ের ঘরে বসে কিছু খুনসুটি না করে ঘুমাতে যান না। আর মেয়েও বাবার জন্য সারাদিন বসে থেকে তার সমস্ত আবেগ অনুভুতি ভালোবাসা কস্ট তার সাথে শেয়ার না করে ঘুমাতে যায় না। বাবা মেয়ের মধ্যে ব্যাখ্যার অতীত এক সম্পর্ক গড়ে ওঠে সময় বাড়ার সাথে সাথে।
আজ রূপকথা ৫ বছর এ পা দিয়েছে, সকাল থেকেই বাড়িতে যেন কি এক পার্বনের উৎসব উৎসব ভাব। সকাল সকাল বাবা এসে মেয়ের ঘুম ভাংগিয়েছেন পাশে শুয়ে। আয়না কন্যা নিজেকে আবিস্কার করল দেয়ালের এপাশ থেকে অপাশ ঘেরা বিশাল এক আয়নার প্রতিচ্ছবিতে। চোখ মেলেই বিছানায় শুয়ে থেকে দেয়ালে দেখতে পায় আয়না কন্যা শুয়ে আছে এক গাদা খেলনার মাঝে, অভিভুত হয়ে একটু তাকিয়ে থেকে জড়িয়ে ধরে তার সবচেয়ে প্রিয় পুতুলটাকে - পাশে শুয়ে খুনশুটি রত বাবাই তার সবচেয়ে প্রিয় পুতুল। সব খেলনা ঠেলে সরিয়ে ধরে বাবা নামক পুতুলটাকে তার ছোট্ট বুকে চেপে ধরে বলে আই লাভ ইউ বাবা। আমার এইসব খেলনা লাগবে না, তুমি আমার সবচেয়ে বড় উপহার। এভাবে সব সময় আমার পাশে থেক ভালোবেসে, আমার আর কিছুই চাই না।
সারাদিন ধরে বাসায় চলে উৎসবের আয়োজন, কত লোক যে আসছে, যাচ্ছে খানা খাচ্ছে তার কোন সীমা নাই। ভাইয়েরা দেখে আর হিংসায় জ্বলে, তাদের কারো জন্মদিনে এতবড় আয়োজন কখনো করা হয় নি। সন্ধ্যায় কেক কাটা হবে, মা, মেয়েকে সাজিয়েছে লাল টুকটুক শাড়ি পড়িয়ে একবারে ছোট্ট বধু বেশে। জন্মদিনে সবাই পড়ে নানা রঙ এর সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আয়না কন্যার সাজ কি আর অন্য ১০ জনের মত সাধারন হলে চলবে, তাই সে সেজেছে একবারে বধু বেশে। ভাইয়েরা টিপ্পনি কাটছে, মায়ের কাছে বায়না ধরছে - আদরের মেয়েকে বধু সাজিয়েছ যখন চলো ওকে বিয়ে দিয়ে দেই আজ। তাদের হয়তো ধারনা হয়েছে বিয়ে দিয়ে বিদায় দিতে পারলে বাবা মা এর আদরের ভাগ তাদের ভাগ্যে বাড়বে। বাবাকে বলতে ধমক খেল, জন্মদিনে বাবা ডিক্লেয়ার করলেন আমার মেয়ে প্রতি জন্মদিনে বধু বেশে সাজবে কিন্তু সত্যিকার মেয়ের বিয়ে দেব ঢাকা শহরের সমস্ত লোক দাওয়াত দিয়ে ধুম ধাম করে মেয়ে মাস্টার্স ফাইনাল পরিক্ষার পর।

মেঘ, বৃস্টি ও চাঁদ
বুধবার, ১৮ মে, ২০১১
টুকরো কথামালাগুলি ৩
১।
বর্ষার বিকেলেতে বারি ঝরা আকাশে
আনমনে জানালায় ঝিরি ঝিরে বাতাসে
কার কথা পরে মনে মনে জাগে ভাবনা
কার লাগি পুড়ে মন প্রানে দেয় যাতনা।
কতদিন দেখা হয়নি তার সাথে
মুখোমুখি বসে, চোখে চোখ রেখে।
কতদিন কথা হয়নি তার সাথে
হাতে হাত রেখে বসে, চোখে চোখ চেয়ে।
তবু তার উপস্থিতি রয়ে যায় অনুভবে
যেনো পুরোটা অস্তিত্ব জুড়ে।
দানে পূণ্য বাড়ে
প্রেমে কামনা
ধনে লোভ জাগে
ভালোবাসায় যাতনা।
২।
মুখ ফুটে বলতে কত লজ্জা, কত হেয়ালিপনার এই অবুঝ মন
অথচ মনের ভেতরে রয়ে যায় না থাকার শুন্যতা না পাওয়ার বেদনা
অনাস্বাদিত অনুভূতিগুলি গুমরে মরে একা একা মনে মনে
বন্যার মত ধেয়ে আসা আবেগে ভাসিয়ে দেয়া প্রেমের ভেলা
হঠাৎ করেই কারো জন্য মনের ভেতর এক বুনো নিঃস্বার্থ বন্ধুত্ব
কিংবা দিগন্ত রেখার ওপারে একরোখা ভালোবাসা যার জন্য
তার তরে রয়ে যায় আমাদের অপেক্ষার সারাটা জীবন।
৩।
মনের যত আবোলতাবল ভাবনাগুলো
চলে আসে স্বপ্নের মাঝে
ভাবনা গুলি মরে গেলে কি
স্বপ্ন বিদায় নেবে দুচোখ থেকে?
নাহ,
স্বপ্ন মরে গেলে মানুষ বাঁচে কি নিয়ে?
তার থেকে ভাবনাগুলোই
স্বপ্ন হয়ে বেঁচে থাকুক দুচোখ ঘিরে
হ্রদয়ের ধ্বক ধ্বক তো শুনতে পাব তোমার
স্বপ্নের মাঝে কান পাতলে...........................
৪।
কতদিন দেখা হয়নি তার সাথে
মুখোমুখি, চোখে চোখ রেখে
কতদিন কথা হয়নি তার সাথে
মুখোমুখি, চোখে চোখ চেয়ে
তবু তার অস্তিত্ব রয়ে যায় অনুভবে
আমার পুরোটা অস্তিত্ব জুড়ে।
৫।
নক্ষত্ররা একাকি জেগে রয়
একা একা কথা কয়
নক্ষত্র ধেয়ে চলে
নক্ষত্রের পানে।
৬।
কখনো নিরালায় বসে ভেবেছ কি?
আমার হ্রদয়ের কোন অংশ জুড়ে আছ ত্নুমি।
কখনো ভাবনায় এসেছে কি?
আমার অস্তিত্বের কতখানি নিয়ে গেছ তুমি।
৭।
জীবন মানে আজ ধুঁকে ধুঁকে বেচে থাকা
স্মৃতির কারাগারে অসহায় স্বপ্নের কড়াঘাত
কিছু সুখের কিছু দুঃখের, কিছু বা শুধুই তোমার।
সুখ স্মৃতিগুলো এখন আর মনে দোলা দেয় না
কস্টের স্মৃতিগুলো পীড়া দিয়ে যায়
শুধু তোমার স্মৃতিগুলো এখনো হ্রদয় দোলায়।
৮।
কস্ট কস্ট কিছু সুখ নিয়ে বেচে আছি
দুঃখ দুঃখ কিছু অনুভবগুলি হ্রদয়ে ধরে
জীবন চলছে জীবনের মত করে
সুখে দুঃখে হাসি কান্নার ভিরে
ভালোবাসার মানুষগুলো রয় দূরে সরে সরে
জীবনে ভালোবাসা রয়ে যায় অধরা হয়ে।
৯।
চাই না আমি মৃদু আলো চাই না রোদের ঢল
চাই না আমি একটি নদীর আজলা ভরা জল
চাই না আমি সবুজ পাহাড় চাই না হাওয়ার দোলা
চাই না আকাশ তুমি হীনা রংধনুর ওই মেলা।
তোমাকেই চাই শুধু তোমাতেই তুমি তুমি
তোমাকেই নিয়ে আমি, তুমি আর আমি তুমি।
১০।
রাজকন্যা পাহাড়ের এপাড় হতে আরশীতে খোঁজে কার মুখ
রাজকুমার ওপাড় হতে পথ চায় তার
আর চাঁদের আরশীতে খুঁজে ফেরে তার রাজকন্যার মুখ
মাঝে পাহাড় দাঁড়িয়ে থাকে
দু হ্রদয়ের মাঝে, কড়ির বাঁধা হয়ে।

মঙ্গলবার, ১৭ মে, ২০১১
গৃহত্যাগী পূর্ণিমা
আজ পূর্ণিমা
আজ জল জ্যোৎস্না
আজ পথ চলা হারিয়ে যাওয়া পথ ধরে
তোমায় খুঁজে নেয়া, হারানো মানুষের ভিরে
জল জোস্নার আলো অন্ধকারে।
আজ কোজাগরি পূর্ণিমা
বুদ্ধের গৃহত্যাগের পথ ধরে
গৃহত্যাগী হতে মন চায় নিঃশব্দ চরাচরে
তোমার ঐ বাড়ানো দুটি হাত ধরে
নীল জোস্নার আলো আধারে।
আজ অবাক করা এক চাঁদ উঠেছে আকাশে
ভাংগা বেড়ার ফাঁকে ফাঁকে একফালি জ্যোৎস্না
চুইয়ে নামছে আজ ঘুমভাঙ্গা রাতে
চুমছে আখি, হাতছানি দিয়ে ডাকে তার পানে
গৃহত্যাগের হাতছানি কে এড়াতে পারে
এই গৃহত্যাগের রাতে।
আজ পূর্ণিমা
আজ গৃহত্যাগের রাত
আকাশে ঐ এত বড় এক চাঁদ
ডাকে হাত বাড়িয়ে
আয় আয় আয়...............

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)