বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
কাঠিন্য
কাঠিন্য
-
যাযাবর জীবন
গোলাপি ঠোঁটের আমন্ত্রণ
হরে দরে,
চুমুতে কাম গলে;
ভালোবাসার কথা বললেই তোর হৃদয় হিমালয়
বরফ চূড়া গলবে কবে?
একবার তো হৃদয়ে প্রেমের আগুন জ্বাল
ডুবতে চাই বরফ গলা জলে।
বুধবার, ২৩ মার্চ, ২০১৬
হীরক রাণী
হীরক রাণী
-
যাযাবর জীবন
আঙ্গুলী হেলনেই তোর প্রেমরাজ্য,
সকল প্রেমিকাই হীরক রাণী;
তুই পূর্ব বললে সূর্যদেব মাথা তোলে পূবে
তোর আঙুল ইশারায় লাল হতে হতে সূর্য ঘুমিয়ে পরে পশ্চিমে,
পুরুষ কোন ছাড়!
ট্রয় ধ্বংস হয়েছিল তোরই কারণে ও প্রেমিকা,
হে নারী;
প্রেমিক মাত্রই তোর প্রজা,
হে হীরক রাণী।
ছল
ছল
-
যাযাবর জীবন
এখন তুই নিদের দেশে বালিশ পাশে রাতঘুমে
স্বপ্নগুলো তোর আঁখিতে তিতলি হয়ে চোখ চুমে
আমি এখন কাজের মাঝে ব্যস্ত সময় দমবন্ধ
তোর কথা মনে হলেই মনে মনে মন-বন্ধ;
ঘুমের মাঝে আমি এলেই চমকে তোর ঘুম ভাঙবে
ঘুম ভাংতেই স্বপ্ন উধাও সূর্য এসে চোখ চুমবে
আমার কথা মনে হতেই মুখে হাসি চোখে জল
প্রেম বুঝি নি, তোকে বুঝি নি, বুঝি নি তোর প্রেমের ছল।
শরীর খেলা
শরীর খেলা
-
যাযাবর জীবন
শরীর ধরতে পারে সবাই, সামনে এলে
মন ছুতে পেরেছিলো কে, কবে?
শরীরের ছোঁয়ায় শরীর খেলে
মন পোড়ে কেন তবে?
এরে কি ভালোবাসা বলে?
ঈর্ষা ধোয়া
ঈর্ষা ধোয়া
-
যাযাবর জীবন
সন্ধ্যে হতেই চাঁদটা মাথার ওপর
চাঁদনি জড়িয়ে নিলো আমায়
অনেক দূরে কোথাও অভিমানের ভাপ
পোড়া গন্ধে দম বন্ধ ঈর্ষা ধোয়ায়;
চাঁদের সাথে ঈর্ষা তোর
সতিন চাঁদনি
তোর আর চাঁদের মাখামাখি ভালোবাসায়
জড়িয়ে আছি আমি।
তোর আমার
তোর আমার
-
যাযাবর জীবন
শরীরটা আমার
মনে তুই
চোখের আড়ালেই ভালো আছিস
আর খুব মাঝে মাঝে এক পলকের দেখা
তোর চোখে তাকালেই আমি হারিয়ে যাই তোতে;
শরীরটা তোর
মনে আমি
ভালোবাসা সর্বনাশা
দূরে আছিস বেশ আছিস
কাছে থাকলেই তোর প্রেম হয়ে যেত আমাতে।
ইচ্ছে প্রতীক্ষা
ইচ্ছে প্রতীক্ষা
-
যাযাবর জীবন
প্রতীক্ষা তোর, মিলনের
প্রতীক্ষা আমার, দহনের
টিক টিক টিক টিক
সময় বয়ে যায়
সময়ের অপেক্ষায়
আমাদের ইচ্ছেগুলো, প্রতীক্ষায়.......।
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)