বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

জলকুমারীর মন খারাপ



জলকুমারীর মন খারাপ
- যাযাবর জীবন

আজ তোর মন এত খারাপ কেন?
কই না তো!
উঁহু, তোর মন খারাপ,
আরে নাহ, মন ভালোই আছে;
আমার নাক বড্ড সরেস রে জলকুমারী
আমা থেকে লুকোবি?
ঐ ওখানে তোর মন পুড়ে
মনখারাপের গন্ধ এখানে আমার নাক জুড়ে;

জলকুমারী একটু চুপ করে থেকে ডুব দেয় জলে,
তারপর অন্ধকার;
রাতভর আমাকে ঘিরে রাখে মন খারাপের হাওয়া।










সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

সম্পর্কের আঁচার



সম্পর্কের আঁচার
- যাযাবর জীবন

হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা, রাতের অভিমানের কাপড়
সকালে জল ঝরে টুপ টাপ
কে চেখে দেখেছে মিষ্টি কি লোনা?
মনের সুঁই সুতোয় একদিন, বন্ধুত্ব হয়েছে বোনা;

সম্পর্কের আঁচার টক মিষ্টি ঝাল
অভিমান তেতে উঠলে রোদে, কখনো রাগে লাল
বন্ধুত্বে ফারাক দুপুরের তেতো কথা
নিমের তিতা যেন এর চেয়ে মিঠা;

ভুল বোঝাবুঝি!
কিছু তো থাকবেই, সম্পর্ক হলে
বিকেলে কমতে থাকে ঝাল, রাগ বাসি হলে
সন্ধ্যের সমাপ্তিতে বন্ধুত্ব, মিঠে কথা বলে।

কে না চেখেছে সম্পর্কের আঁচার?
টক মিষ্টি ঝাল দিয়েই বন্ধুত্ব বিচার।


স্বপ্ন বোনা রাত



স্বপ্ন বোনা রাত
- যাযাবর জীবন

খট খট খট খট,
দরজায় কড়া নাড়ছে কে?
কেও কি এসেছে আমার দোরে?
রাত্রি বেলায় মন সাগরে,
এসেছে কি সে?
যুগ যুগ অপেক্ষার পরে;

দ্বিধাহ্নিত পায়ে দরজার এপাশে দাড়াই
ওপারে প্রতীক্ষার দীর্ঘ নিঃশ্বাস পাই
কেওর মেলতেই একরাশ অন্ধকার ঝাঁপিয়ে গায়
হো হো বাতাস ব্যঙ্গ করে আমায়,
কোথায় চাঁদনি?
কোথায় তুই?
হতবিহবল ইতিউতি তাকাই
নাহ্, কেও কোথাও নাই
হয়তো মন ভ্রম, স্বপ্ন ভ্রমে
কিংবা তোর ভ্রমে
রাত কাটছে অপেক্ষার প্রহর গুনে গুনে;

যোজন যোজন দূরত্বে তুই
আমি রাত্রি গুনি স্বপ্ন বুনে বুনে।






রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

সেলাই



সেলাই
- যাযাবর জীবন

হৃদয় ভাংতে জুড়ি নেই নারীর
সম্পর্ক জোড়ার দায়
শুধু আমারই
সুঁইয়ে সুতো গেঁথে

আমি অন্ধকার ভাঙি রাতে
আর দিনে ভাঙি সূর্য
চোখে যদি নাই ঘুম হলো
স্বপ্ন ভাঙে কিসে?

মন ভাঙে নারী পেন্সিল খোঁচায়
শীষ ভাঙে দাঁত পিষে
সাদা ক্যানভাসে বিষগাঁথা এঁকে
আমি কাব্য গাঁথি বিষে।




বাঁধনের প্যাঁচ



বাঁধনের প্যাঁচ
- যাযাবর জীবন

দড়ির প্যাঁচে বাঁধা যায় না জীবন
বাঁধা যায় না মনের প্যাঁচে মন
বেঁধে রাখা যায় না সময়কে
আমরা বেঁধে রাখতে চাই সম্পর্ককে, নিজের করে
আপন মানুষগুলোকে, নিজের কাছে;
কে কবে বেঁধে রাখতে পেরেছিল মরণ?

সাদা শুভ্রতার রঙ
বৈধব্য কি সাদা নয়?

মানুষ চলে গেলে কাঁদিস কেন মন?


অর্ধার্ধি



অর্ধার্ধি
- যাযাবর জীবন

আধ খাওয়া চাঁদে দেখি অর্ধেক মুখ
অর্ধ মানবীর প্রেমেতে অর্ধেক সুখ
আধ খাওয়া হৃদয়ের অর্ধেক নর
আধখানি ভালোবাসার অর্ধেক ঘর;
পূর্ণ মানবী চায় পূর্ণ এক নর
জ্যোৎস্নায় খুঁজি যারে সে আমার পর।


ডুবা-ভাসা



ডুবা-ভাসা
- যাযাবর জীবন

ডুব সাঁতারে মাছেরাই ভাসে
আর আমি তোতে,
হাঁটু জলে তো কামের চুলকানি
প্রেম করতে হয় অথৈ জলে;
সাঁতার না জেনেও জলে ডুব দেয়
শুধুই বোকারা,
আর প্রেমিক, গভীর প্রণয়ে।