সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

ঘুমের ডাক



ঘুমের ডাক
- যাযাবর জীবন

তোর ডাক সেদিন শুনতে পাইনি
হয়তো অনেক দূরে ছিলি তুই
কিংবা বিক্ষিপ্ত ছিল আমার মন
অক্ষমতা আমারই;

আজ আর তোর ডাক শুনতে চাই না
এখন অনেক দূরে সরে গেছি আমি
অহেতুক বয়ে বেড়ানো এক ক্ষয়িষ্ণু দেহ
আর জরাজীর্ণ ধুকপুক হৃদযন্ত্র;

আমার বধির কানে এখন কবরের নিস্তব্ধতা
ক্রমাগত ডাকছে মাটি
মাটির কাছে
মাটি হতে;

ঘুম ঘুম চোখে আমি
ঘুমিয়ে পড়ার অপেক্ষায়।


চুমুর ঠোঁটে অভিমান



চুমুর ঠোঁটে অভিমান
- যাযাবর জীবন

অনেক শিখেছিস ঠোঁট বাঁকাতে
উনিশ থেকে বিশ
কথায় কথায় অভিমান
রাগের ঝাঁজে বিষ;

সকাল গড়িয়ে রোদ গড়ালো
সন্ধ্যে হলো অভিমান
এবার তো চুমু খা
ভালোবাসার দাম।





শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

দরকারি কথা


দরকারি কথা
- যাযাবর জীবন

কত কিছুই না বলার আছে ঠোঁটের!
মান
অভিমান
ঝগড়া
প্রেম
ভালবাসা
দরকারি কথা;

তুই কথা বল
আমি চুমু খাই।




ভালোবাসার যন্ত্রণা


ভালোবাসার যন্ত্রণা
- যাযাবর জীবন

যখনই তোর দিকে তাকাই
তখনই আমার সূর্যোদয়
তখনই আমার ভোর,
হাজার মানুষের ভীরে
আমার দিকে তাকানোর
সময় কোথায় তোর?

সূর্য ডুবে গেলে
কিংবা চাঁদ ঘুমানোর পরে
হয়তো তোর চোখ পড়ে অন্ধকারে;

আমি কোথায় সেখানে?

ভালোবাসার যন্ত্রণা বয়ে যেতে হয় আমাকেই, একা।


শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

মানবতা; কি সেটা?



মানবতা; কি সেটা?
- যাযাবর জীবন

একটি মাত্র মুখ
Bed Tea দিয়ে শুরু
সকালের নাস্তা
Brunch
Lunch
বিকালের নাস্তা
Evening Tea
Supper
Dinner
এক মুখে কত আর খাবি রে মানুষ
কত আর ধরে রে এক পেটে তোর? হে মানব;
গরুতো সারাদিনই জাবর কাটে
তুই নাকি সৃষ্টির সেরা জীব দুনিয়াতে!

একটি মাত্র পেট
তার কত চাহিদা
কত তার ক্ষুধা
পরিণাম লোভ, লালসা
অপরাধ? তার ফিরিস্তি না হয় নাই দিলাম;
আরে ওরে মানুষ
হারাম উপার্জনে দুর্গন্ধ লাগে না?
মনুষ্যত্ব কোথায়?
কোথায় বিবেক কোথায় তাড়না?
আরে কুকুর না হয় ডাস্টবিনে মুখ দেয় ক্ষুধার তাড়নায়
তোর ক্ষুধার সীমা কোথায়?

কত প্রাণীই তো দু পায়ে দাঁড়ায়
বানর, হনুমান, শিম্পাঞ্জী ইত্যাদি ইত্যাদি
দুপায়ে কখনো খেলা দেখায় ট্রেনিং প্রাপ্ত কুকুর
সার্কাসে হাতি
আরে আরে! দু পায়ে তো দাঁড়ায় মনুষ্য নামের প্রাণী;
তবে?
তোর আর ওদের মাঝে পার্থক্য কোথায়?
মানবতায়?
সেটা কোথায়?









পোড়া স্বপ্ন



পোড়া স্বপ্ন
- যাযাবর জীবন

স্বপ্ন পুড়তে দেখেছে কে?
স্বপ্ন আমায় পুড়িয়েছে;
পোড়া গন্ধ তুই সইতে পারিস নি
আমি পোড়া অনুভব ধরে রেখেছি হৃদয়ে
যেখানে তোর বসবাস।


সংকুচিত হৃদয়



সংকুচিত হৃদয়
- যাযাবর জীবন

জানা ছিল না
তুই আসবি কি আসবি না;
হৃদয় গুটিয়ে ফেলার পর
বৃষ্টি নামলে ছাতায় কি আসে যায়?