মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
ক্লান্তি
ক্লান্তি
- যাযাবর জীবন
উড়তে উড়তে পাখি
ক্লান্ত ডানা ভাঙা
চলতে চলতে পা
ক্লান্তি মানে না
ক্ষুধা ক্ষুধা পেট
মুখ আহার চায়
ঘষতে ঘষতে জীবন
ক্লান্ত বৈঠা নায়
অন্ধকার চোখ
অন্ধকার চোখ
- যাযাবর জীবন
রোজ আকাশে সন্ধ্যে নামে সূর্য মুছে দিয়ে
সন্ধ্যেগুলো রাত্রি হয় আমার হবে বলে;
আমি রাতের পানে চাই চাঁদের তৃষায়
চোখ ধু ধু অন্ধকার, চাঁদনি কোথায়?
হিবিজিবি পুরনো লেখা
হিবিজিবি পুরনো লেখা
- যাযাবর জীবন
একদিন থেমে যাবে হাত
একসময় লিখবে না কলম
একদিন পাথর চোখ
বধির শ্রবণ
একদিন নিথর দেহ হাসব দূর দেশে
সেদিন অশ্রুজল, তোর দুচোখে;
মাঝে মাঝে পুরনো খাতা খুলে
দেখিস সব লেখা
তোকে নিয়ে হিবিজিবি আঁকা
মনের যত কথা।
অনির্দিষ্ট ভাবনা
অনির্দিষ্ট ভাবনা
- যাযাবর জীবন
মনের গোপন ঘর
অনির্দিষ্ট কিছু ভাবনা
হঠাৎ, খুব হঠাৎ করেই ঝড়ের নৃত্য
ওলোট পালট আমি
ওলোট পালট মন
ওলোট পালট জীবন
রাতের ভেতর রাত
অন্ধকারের ভেতর অন্ধকার
কালোর থেকেও কালো
আর চেতনার অথৈ এ ডুবতে থাকা আমি,
এই যাহ্!
মন খারাপ করে দিলাম তোর
তুই কবিতা পরিস কাব্যরসে
আমি ক্রমাগত মেঘ আঁকি তোর আকাশে
এবার থেকে ঠিক আড়াল হব
ঐ যে আয়না দেখছিস
তার পেছনে;
কে দেখবে, কি আছে পারদের ওপারে?
তুই শুধুই সৌন্দর্য দেখবি
সূর্য জ্বেলে
জ্যোৎস্না ঢেলে;
আমি তো কবেই নিভে গিয়েছি
পারদের ওপারে
অনির্দিষ্ট ভাবনাগুলো বড্ড যন্ত্রণা দেয়,
কবিতা হলে;
আর তুই, মনে এলে।
মন সোহাগী তুই
মন সোহাগী তুই
- যাযাবর জীবন
তুই সোহাগী মন রে আমার
মন সোহাগী তুই
তোরে ছাড়া বড্ড আমি
একা হয়ে রই
মনের চোখের আয়না খুলে
তোকে দেখতে রই
বুকের খাঁচার আলমারির
প্রতি তাকেই তুই
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

