স্টেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্টেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০১০

জীবনের ঘন্টা

সেই সকাল থেকে স্টেশনে বসে আছি
ট্রেনটা আসব আসব করছে সেই কখন থেকে
স্টেশন বোঝাই লোকজন অপেক্ষার প্রহর গুনছে
গুনছি আমিও, স্টেশনের কোনার দিকের একটা বেঞ্চ এ বসে একাকী
কান পেতে আছি কু ঝিক ঝিক আওয়াজের অপেক্ষায়
ট্রেনের ঘন্টাধ্বনি শুনতে কি পাই?
নাকি শুনি জীবনের ঘন্টাধ্বনি!