মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

ডাক

কচ্ছপের পায়ে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সে যে
নিঃশব্দ পায়ে পায়ে, তার পদধ্বনি শুনি
হিম নিঃশ্বাস এর হালকা পরশ পাচ্ছি একটু একটূ করে
ঠান্ডা হয়ে আসা গায়ে, তাই মৃত্যুর প্রহর গুনি।

একটু একটু করে যাত্রা অন্য ভূবনের পানে
ভালো লাগে না আর ধীর পায়ে এগিয়ে চলা
ঢিমা তালে ধীর লয়ে গুনগুনানো মত্যুর গানে গানে
বড্ড ক্লান্তিকর লাগে আজ সুদূর এই পথ চলা।

আলোছায়া খেলা করে আজ জ্যোৎস্না ঢালা রাতে
মেঘের সাথে লুকোচুরি যেন চাঁদের
হাওরে বাতাস বয় গা হিম করা হো হো শব্দে
ওপারের অলুক্ষুনে ডাক পরে আজ তাদের।

কস্টগুলো দানা বেধে আছে ওই দূর আকাশের গাঁয়ে
কখন জানি ঝরে পড়বে বৃস্টিফোটায় ভর করে
ধুয়ে মুছে নিয়ে চলে যাবে গ্লানিগুলি সব
পড়ে ছিল সকলই যা হ্রদয়ের ধার ধরে।

তিল তিল করে এগিয়ে চলা ওই অচেনা ভূবনের পানে
ইচ্ছে করে না চলতে এ পথ হাঁটি হাঁটি পায়ে
এসো হে মরন আলিঙ্গন করি তোমায় একবারে মন প্রানে
মৃত্যুর ঠিকানা লেখা হোক আজ কবরের গায়ে গায়ে।

চোখের ওপরে কালো ছায়া ফেলে আজ শকুনেরা উড়ে চলে
শব হতে তাই মৃত আত্মারা উড়ে যেতে চায় আকাশেতে ডানা মেলে
ওপারের ডাক যেন শুনতে যে পাই একটু একটু করে
কবর যে আজ ডেকেছে আমায়, চলে যেতে হবে দূরে, বহু দূরে।

রবিবার, ৯ অক্টোবর, ২০১১

না বলা কথাগুলি

বলা হয়নি কথাগুলো সব
ছিল যা মনের কোনে,
গুনগুনিয়ে গান গাওয়া হয়নি
তোমারই কানে কানে।

গাঁথা হয়নি কথামালাগুলো
ছিল যা হ্রদয় কোনে
পড়িয়ে দিতে পারিনি যে আমি
ঝুমকো গেঁথে কানে।

হ্রদয়ের কথা হ্রদয়েতে ধরে
ছিলেম চুপটি করে
আশা ছিল মনে বুঝে নেবে তুমি
বুঝনিকো তুমি মোরে।

আশার দুপুর গড়িয়ে বিকেল
সন্ধ্যা নামে পথ চলতে
দ্বিধা ভরা রাত গড়িয়ে সকাল
মুখ ফুটে তবু পারিনি বলতে।

ঠারেঠোরে ইশারাতে
কত কথা বলি যে তোমায়
ভালোবেসেছি যে শুধু তোমাকে
একথাটি কেন বোঝ নিকো হায়।

ভালোবাসি তোমায় এ কথাটি বলতে
এত দ্বিধা ভোগে কেন যে মন
তুমি ছাড়া সেথা আর কেহ নাই
খুলে দেখ হ্রদয়ের প্রতিটি কোন।


শনিবার, ৮ অক্টোবর, ২০১১

প্রতিক্ষার প্রহর আর অপেক্ষার ভোর

প্রতিক্ষার প্রহর কাটে একাকি বসে গান শুনতে শুনতে
আর তারি সাথে মিশে রয় এক অজানা অপেক্ষার ঘোর
প্রতিক্ষার প্রহর কেটে যায় সারারাত ধরে তারা গুনতে গুনতে
আর অপেক্ষার রাত শেষ হতে না হতে নেমে আসে ভোর।

নির্ঘুম কেটে যাচ্ছে একটি একটি করে প্রতিক্ষার দিনরাত্রি
জন্ম জনম কেটে যাচ্ছে এভাবেই যেন এক শুন্যতায় বসবাস
শেষ হয় না যেন আপেক্ষার, আর তারা গোনার কালরাত্রি
জনম জনম কাটে প্রতিক্ষায় তোমার, যেন নিয়তির নির্মম পরিহাস।

সূর্য ওঠে ভোর হয় আবার সূর্য ডোবে, নেমে আসে অন্ধকার
তবু কাটে না যেন প্রহরগুলি তোমার জন্য আমার প্রতিক্ষার
চাঁদ ওঠে জ্যোৎস্না হাসে, নেমে আসে অমাবস্যা নেমে আসে আঁধার
চেয়ে থাকি কোন পথ পানে কাটে না সময় যেন আমার অপেক্ষার।

জন্ম জনম কাটে আমার নিয়ে হাত ঘড়ি, শুধু তোমার প্রতিক্ষায়
জনম জনম গেল হ্রদয় রক্তাক্ত করি, শুধু তোমারই অপেক্ষায়।



শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

ঘৃনা না ভালোবাসা

ঘৃনার অপর পিঠে বাস করে ভালোবাসা
কেও বোঝে, আর কেও বোঝে না
সারক্ষণ মেতে রই অভিনয়ের খেলায়
তবুও কেন জানি মন মানে না।

কাঁচের আয়নায় প্রতিবিম্ব খুব যেন মুখ চেনা
ঘষা পারদের আয়নায় মুখ চেয়েছ কি কভু
হায় মনের ওপারের কালিমাখা অন্ধকার ভুবন
কেন আমায় দেখিয়েছিলে হে প্রভু।

মনের কল্পিত সব ভাবনাগুলির মাঝে
অসচ্ছ এক পর্দা পরে থাকে
ভয় হয় পর্দার ওপারে উঁকি দিতে
কালকেউটেরা সব ফনা তুলে থাকে।

ঘুমঘরে কাটে রাত নির্ঘুম চোখে
তারা গুনে গুনে ভোরের আলো যে ফোটে
ভাবনারা ফনা তোলে ভালোমন্দে মিশে
হায়, এ পোড়া কপালে তবু কি ঘুম জোটে।

মানুষের দেয়া একটি দুটি সব ঘৃনার বীজগুলি
গুনতে গুনতে বয়ে চলে যে কাল
ভালোবাসার সুবাতাসটুকু তারি মাঝ হতে
কখনো খুঁজে পাবে কি মহাকাল।



বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

তারে দেখার স্বাদ

মেঘের কোলে ভাসে যার মুখ
ছায়া পড়ে তার ঘন কালো দীঘির জলে
একটু একটু করে অস্পষ্ট ভাবে দেখা দিতে চায়
রংধনু রঙের অস্পষ্ট আলোর ঝলকানিতে
আমি অপার তাকিয়ে রই যদি একটিবারের তরে
দেখা যায় তারে, মন ভরে মন ভরে।

দেখা যায় তার দূর থেকে ধুসর কুয়াশার মত মুখ
মধ্য দুপুরের কাঠ ফাটার রৌদ্দ্রের মাঝে মিটিমিটি জ্বলে
চোখ পিটপিট করে তাকিয়ে থাকি আমি
যদি একবারের মত ভালো করে তার
মুখখানি দেখতে পাওয়া যায়।

ঘন বরিষনে বৃষ্টির রিমঝিম শব্দে তার গান শোনা
কিংবা বৃষ্টির মাঝে চশমার কাঁচ ঘশে
তাকে দেখতে পাওয়া চেষ্টা চালিয়ে যাওয়া
কিংবা জ্যোৎস্না রাতে আলোর আকাশের দিকে তাকিয়ে
তার প্রতিবিম্ব দেখা,
মনে আশা যদি তারে একবার দেখা যায় স্পষ্ট করে।

লাল গাড়ীর ঘন কালো কাঁচ ঘেরা আধো অন্ধকারে
ভুস করে ফুটপাতে দাঁড়িয়ে কাঁদা পানি ছিটিয়ে
সামনে দিয়ে রানীর মত চলে যায় সে যে
তবুও নির্লজ্জ আমি এক বেহায়া তার পথ চেয়ে
প্রতিদিন তার নীল গেট এ দাঁড়িয়ে প্রতিক্ষার প্রহর গুনি
সাথে করে হ্রদয় গোলাপ আর ভালোবাসার ডালি
যদি মুহূর্তের তরে দেখা যায় তার সাথে।

কি বোকা আমি ছিলেম আজ অবধি
কখনো খুলে দেখিনি আমারই হ্রদয় আয়না খানি
সে যে রয়ে গেছে মোর হ্রদয় কোনের
আলোকিত ওই আয়নাঘরে
যেথা হতে চোখ বুজেই দেখা যায় তারে।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

ভুলের অবসান

ব্যর্থ হয়ে থাকে যদি
প্রণয়ের সব আয়োজনগুলি
এ জীবনের সকল চেস্টা জুড়ে।

বাধ ভাঙ্গার আওয়াজ শুনি
হ্রদয়ের গভীরে একদম ভেতর থেকে
তোমার আমার না হওয়া মিলনের
হ্রদয় ভাঙ্গা মনের ঘরে।

চলে এসো তুমি
আগামী জনমের কালে
রাখব তোমায় মনের ঘরে।

হবে কথোপকথন দুজনে
তোমার আর আমার মাঝে
চোখে চোখ রেখে
সামনা সামনি হলে।

মিটিয়ে নেব সব
ভুল বুঝাবুঝি গুলির
চির অবসান
একসাথে দুজনে মিলে।

জীবনের সেই বাঁকে এসে
যদি সাধ হয়
পড়ে এসো তুমি
আমার দেয়া সেই নীল সারি খানি।

অদ্ভুত এক নীল জ্যোৎস্নায়
বড় সাধ জাগে একবার দেখতে তোমায়
নদী পাড়ে বা সবুজ ঘাসের বনে
যেথায় জোনাক পোকারা সাজায় থরে থরে
মিটমিটে আলো সারি সারি।

নীল সারিতে তুমি সেজে এসো সেদিন কিন্তু
হয়ে আমার নীল পরী।

হবে কথোপকথন দুজনে
তোমার আর আমার মাঝে
চোখে চোখ রেখে
সামনা সামনি হলে।

মিটিয়ে নেব সব
ভুল বুঝাবুঝি গুলির অবসান
চিরতরে আর চিরতরে
একসাথে দুজনে মিলে।

রবিবার, ২ অক্টোবর, ২০১১

তোমাকে মনে পড়ে

কোথায় যেন এক শুন্যতা কাজ করে
যখনি তোমায় মনে পড়ে
কোথায় যেন হারিয়ে যাই শত মানুষেরও ভিরে
যখনি তোমার কথা মনে পড়ে।

হাজার কাজের ব্যস্ততার মাঝে মন সরে রয় দূরে
যখনি তোমায় মনে পড়ে
সোনালী ল্যম্পপোস্টের আলোয় একাকি পথ চলি ফুটপাথ ধরে
যখনি তোমার কথা মনে পড়ে।

মেঘ বৃস্টি হয়ে ঠিক কান্না ঝরায় চারিদিক কালো করে
যখনি তোমায় মনে পড়ে।
চাঁদ ঠিক ঠিক মেঘের কোলে মুখ লুকায় জ্যোৎস্না হারায় দূরে
যখনি তোমার কথা মনে পড়ে।


শয়নে স্বপনে কিংবা জাগরনে মন ছুটে চলে কোন সুদূরে
যখনি তোমায় মনে পড়ে।
পাওয়া আর না পাওয়ার টুকরো বেদনাগুলি হ্রদয় ভার করে
যখনি তোমার কথা মনে পড়ে।

কোথায় হারিয়ে গিয়েছ আজ কোন সীমানার ওপাড়ে
এখন শুধু যে তোমার কথাই মনে পড়ে
আর মনে পড়ে আর মনে পড়ে
সহস্র কাজেরও ভিরে।