সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

বাসে বাসে একদিন



বাসে বাসে একদিন
- যাযাবর জীবন


দীর্ঘ রাস্তা
ভাঙাচোরা
কোথাও সরল সোজা কোথাও আঁকাবাঁকা
তুই, আমি আর বাসের চাকা;

সন্ধ্যে নেমে আসতেই বাসের ভেতর অন্ধকার
চাদরের ভেতর হাতে রাখলি হাত
বাহুতে নাকের ঘষা,
আমি সরে বসতে যেতেই আরও ঘন হয়ে আসলি;

উল্টো দিন থেকে ক্ষণে ক্ষণে গাড়ির হেডলাইটের আলো
তোর চোখে তাকাতেই চমকে উঠলাম আমি

কামনা লিখা থাকে চোখে
কাম মনে
উত্তাপ বোঝে প্রেমিক

ইশশ! আগে জানলে পুরো বাসটাই রিজার্ভ করে নিতাম,
কিছু কিছু রাত না হয় স্বপ্ন-বাসর;

রাস্তা পিষ্ট হচ্ছে বাসের চাকায়
নিদারুণ ঘর্ষণ মাথার ভেতর
অনুভবে আর অনুভবে

একদিন দেখিস, ঠিক এক হব দুজনে......


রোদের ডানায় পাখি




রোদের ডানায় পাখি
- যাযাবর জীবন


পাখির ডানায় রোদ
রোদের ডানায় পাখি
আমার ডানায় তুই
তোর মনে আমি
তোকে নিয়ে মন-উড়াল
অনেক দূরে তুই

তোর কান্না সাগর
আমার নীলাকাশ
তুই কান্নায় ভাসিস
আমার উড়ে চলা
চোখে স্বপ্ন মনে তুই
ভালোবাসার কথা বলা

একদিন ভালোবাসতে বাসতেই অনেক দূরে উড়ে যাব আমি
ফিরে না আসলে কান্নায় ডুববি তুই
তারপর আকাশ আর সাগর মিশে যাবে নীলে
ঐ বহু বহু দূরে

নীল তো ভালোবাসারই রঙ
তাই না রে?





বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯

প্রেমকাহন



প্রেমকাহন
- যাযাবর জীবন


প্রেমের শুরুটা স্নিগ্ধ
সকালের মিষ্টি রোদে অবগাহন
ঠোঁটে ঠোঁটে পাকা কমলার কোয়া
দাঁতে মাখন

ভাদ্রে প্রেমে পাক
কমলার কোয়া থেকে পাহাড় চুড়া
পাহাড় থেকে নদী বেয়ে আখক্ষেতে পানি
আবিষ্কারের নেশায় প্রেমিকা ও প্রেমী

নিরামিষ প্রেম বলে কিছু আছে নাকি?
প্রেমিক প্রেমিকা কবেই বা ছিল নিরামিষাশী?
প্রেমে জিহ্বে জিহ্বে মাংস চাটার প্রতিযোগিতায় কে নামে নি?
কামে ঘাম
জিহ্বে লবণ
ভেজা শরীর যখন তখন

ব্যর্থ প্রেম কাগজে কলমে কবিতা আঁকে
ভালোবাসার জয় কিংবা ক্ষয়
প্রেমিক প্রেমিকার রানের ফাঁকে ...............






খুব মনে হয়




খুব মনে হয়
- যাযাবর জীবন


যখন তোকে দেখতে ইচ্ছে হয়
যখন তোর কথা খুব মনে হয়,
ইচ্ছে করে
খুব ইচ্ছে করে
ভাঙতে সময়;

আমার যদি একটি ডানা থাকতো!
সময় ভেঙে অতীতে উড়ে যাওয়ার,
হাজার বার
লক্ষ বার বলতাম,
আবার শুরু করি চল
ভালোবাসি, ভালোবাসি বল;

অণু অণু পল পল আমাদের কাটানো সময়
খুব মনে হয়
আর খুব মনে হয়;

স্মৃতিগুলো কেন এমন হয়?




জগাখিচুড়ি



জগাখিচুড়ি
- যাযাবর জীবন


কিছু কথা তুই বলেছিলি
কিছু বুঝে নিয়েছিলাম আমি
তারপর প্রেমের জগাখিচুড়ি

আজকাল তুই একদম চুপ
আমি নৈঃশব্দ্যের গান শুনি
রাতের আকাশে চাঁদ একদম একা

আচ্ছা! তুই কি আগের মত জ্যোৎস্না দেখিস?
চাঁদে ভিজিস ছাদে?
এখনো ঠোঁট উল্টাস অভিমানে?
তোর বারান্দার হাস্নাহেনা গাছে ফুল ফুটেছে?
জোনাক ওড়ে ছাদের কামিনী ডালে?
ভোরের বেলায় শিউলি কুড়াস? মালা গাঁথবি বলে;

জানিস, আমার চোখ নির্ঘুম রাত্রি
চোখে স্বপ্ন আসে না অনেক দিন হলো
চাঁদ দেখলেই ঘরে ঢুকে যাই
জ্যোৎস্না হলে কেমন অস্থির লাগে
ফাঁকা বিছানায় হাত চলে যায় অজান্তে আনমনে,
যখন খুব বেশী অস্থির লাগে তখন তোকে দেখি স্মৃতি খুলে খুলে;

যখন তুই ছিলি
প্রতিদিন তোকে দেখতাম সময় সুযোগ করে,
এখন তুই নেই
তবুও প্রতিমুহূর্তে তোকে দেখি স্মৃতি ভেঙে ভেঙে;

আচ্ছা! তুই কি এখনো আগের মতই আছিস
নাকি আরও বেশী সুন্দর হয়েছিস?
দেখিস, একদিন ঠিক তোর কাছে পৌঁছে যাব তারা গুনে গুনে।



জায়া ও পতি



জায়া ও পতি
- যাযাবর জীবন


পাশাপাশি দুটি শরীর পড়ে আছে বিছানায়,
দুটি নরনারী
সম্পর্কে স্বামী-স্ত্রী ,
রাত গভীর হতেই হাতে হাত
স্পর্শে শরীর,
প্রেম থাকুক কিংবা নাই থাকুক কাম তো থাকবেই
শরীর বলে কথা!
হাজার হোক প্রাণী তো!
মানব আর মানবী;

বিছানায় রমণরত দুটি শরীর
জড়াজড়ি দম্পতি,
ওপরে চড়ে আছে স্বামী
নীচে চোখ চেয়ে দেখে চর্বির দলা
মন কল্পনায় কোন এক সুন্দরী
ঝাপাঝাপি,
হিপোক্রেসি,
উঁহু! সুখী দম্পতি,
স্ত্রী ওপরে চেয়ে দেখে ভুঁড়িওয়ালা
মানস চোখে ব্যায়াম-পুষ্ট অন্য কোন পুরুষ
জড়াজড়ি,
হিপোক্রেসি,
উঁহু! আদর্শ জায়া ও পতি;

বিছানা জুড়ে ঘুণপোকা
ঘুণপোকা কুড়ছে সম্পর্ক
জায়া ও পতি, দুজনাই পরকীয়া ভাইরাসে আক্রান্ত,
ঘরে ঘরে
ঘরে ঘরে,
ধ্যাত! এ আর নতুন কি?

ভালোবাসার ব্যাকটেরিয়া যখন দাম্পত্যে জমাট,
সেখানে ভাইরাস কোথায়?
আর নয়তো?
বিছানায় ঘুণপোকা

যেই না দাম্পত্যে পরকীয়া ভাইরাস ঢুকে পড়লো
তো সংসার ছারখার
বিবমিষা রমণ শেষে অন্ধকার বিছানা
জায়া ও পতি, একা একা;

দাম্পত্য বড় অদ্ভুত
অদ্ভুত আমাদের মন
অদ্ভুত সম্পর্কগুলো,
তাই না?





দূর থেকে চাঁদনি


দূর থেকে চাঁদনি
- যাযাবর জীবন


দূরে আছিস দূর থাক, এই বেশ ভালো
দূর থেকে চাঁদনি, মোহময়ী আলো
দিন হলে চাঁদ কই? সূর্যের তাপ
বিকেলটা ভালোবাসার, রাত্রি উদাস

লাল লাল নীল নীল
ভালোবাসার রঙ
প্রেমে মন রাত্রি
তোতে তোতে মন।