আচ্ছা তুমি ঘুমাও নি কেন এখনো
রাত কত হয়েছে সে খেয়াল আছে?
রাত জাগা পাখি নও তুমি
নও রাতের আকাশের ওই শুকতারা
যে আমার সাথে সাথে জেগে থাকবে
আর শুনবে আমার দুঃখগাথা
যখন আমি আনমনে গাইতে থাকব
ওই নীহিলাসুরের গান গুলি।
তুমি তো দেখতে পারবে না আমার সাথে সাথে
তোমার প্রতিচ্ছবি আমার কল্পনায়
যখন চেয়ে রব নীল জ্যোৎস্নার পানে
আর অলীক কল্পনায় তোমার মুখছবি আকব।
তবুও তুমি কেন জেগে রও আমার সাথে
সারারাত শুধু সাথ দিতে দূর হতে
আর কস্ট কস্ট ভালোবাসায় কস্ট পাও
ভাসিয়ে আমায় কস্ট সাগরে।
সোমবার, ৫ জুলাই, ২০১০
রবিবার, ৪ জুলাই, ২০১০
হ্রদয়ে ক্ষরণ
অনেক ভালোবেসে তোমার জন্য গোলাপ তুলে এনেছিলাম
এইতো সেদিনও, তুমি গোলাপ ভালোবাসতে বলে;
কাঁটার আচরে আমার হাত রক্তাক্ত হয়েছিল একটুকু
তুমি এমন ভাবে উঁফ করে উঠে আমায় জড়িয়ে ধরেছিলে
যেন আমার হাতে নয় তোমার হ্রদয়ে আঁচর পড়েছিল
সেদিনগুলি ছিল যেন আমার বসন্তকাল
আজো মনে ধরে আছি সেই বসন্তের স্মৃতিগুলো।
আজ কোকিলের কুহুডাক ধ্বনি থেমে গেছে
ঝরাপাতাগুলো হয়েছে বিবর্ণ
আমার বসন্তের দিন যেন বিদায় নিয়েছে সন্তর্পনে
যেদিন থেকে অভিমানে তুমি সরে গেছে দূরে;
এখন প্রতিরাতে রক্তাক্ত হয় হ্রদয় আমার
তোমার প্রতিক্ষার প্রহর গুনে গুনে
শুধুই জর্জরিত হই তোমার উপেক্ষার আঘাতগুলি বুকে ধরে
ক্ষরণটুকু বুঝতে কি পার অনুভবে?
এইতো সেদিনও, তুমি গোলাপ ভালোবাসতে বলে;
কাঁটার আচরে আমার হাত রক্তাক্ত হয়েছিল একটুকু
তুমি এমন ভাবে উঁফ করে উঠে আমায় জড়িয়ে ধরেছিলে
যেন আমার হাতে নয় তোমার হ্রদয়ে আঁচর পড়েছিল
সেদিনগুলি ছিল যেন আমার বসন্তকাল
আজো মনে ধরে আছি সেই বসন্তের স্মৃতিগুলো।
আজ কোকিলের কুহুডাক ধ্বনি থেমে গেছে
ঝরাপাতাগুলো হয়েছে বিবর্ণ
আমার বসন্তের দিন যেন বিদায় নিয়েছে সন্তর্পনে
যেদিন থেকে অভিমানে তুমি সরে গেছে দূরে;
এখন প্রতিরাতে রক্তাক্ত হয় হ্রদয় আমার
তোমার প্রতিক্ষার প্রহর গুনে গুনে
শুধুই জর্জরিত হই তোমার উপেক্ষার আঘাতগুলি বুকে ধরে
ক্ষরণটুকু বুঝতে কি পার অনুভবে?
শনিবার, ৩ জুলাই, ২০১০
তুমি আর আমি, আর যাপিত জীবন
তুমি হীনা প্রতিদিন
কস্টের রাতগুলি আর
কোনমতে পার করা যাপিত জীবন,
কল্পবিলাশে স্বপ্নেরও মাঝে
বেচে আছি আজো, দুরাশা বুকে নিয়ে
কোন একদিন তুমি ফিরে আসবে বলে।
আজ আমরা দুজনে দুইমেরুর বাসিন্দা
কিংবা বলতে পার দুই ভুবনের
তোমার ভুবন রাঙা আজ রংধনুর রঙে
আমারটা না হয় করে দিয়ে গেছ অমাবস্যার কালো ।
তবু কেন জানি সেই দিনগুলির কথা মনে পরে আজো
যখন তুমি ছিলে পাশে হাতে রাখি হাত
আর নিয়েগিয়েছিলে আমায় রঙিন স্বপ্নের দেশে
বুনতে শিখিয়েছিলে স্বপ্নজাল
গুনগুনিয়ে গান শুনিয়ে।
আজ আর কোন স্বপ্ন দেখি না আমি
শুধু তারা গুনি আকাশে আমার কস্টেরও রাতে
যখন জ্যোৎস্না আলো ছড়ায় ভুবন আলো করে
চাঁদের দিকে তাকিয়ে তোমার মুখখানি দেখি কল্পবিলাশে।
যখন বৃস্টি পড়ে আমার কান্না কি অশ্রুহয়ে ঝরে?
একটিবার বারিধারা দেখ চেখে
পুরনো মানুষের নোনা অস্রুর স্বাদ পাও কি না মুখে
জোস্নার আলোটুকু দেখো মেখে দেখ গায়ে
পুরানো মানুষের গায়ের গন্ধ পাও কিনা আবেশে।
আজো আমি তোমারই আছি, সেদিনও ছিলেম যেমন তোমার পাশে
শুধু দূরত্ব কিছু সময়ের আর একটি ভুবনের মাঝে
যে ভুবনে তুমি বেচে আছা আর
আমাকে ঠেলে দিয়েছ অন্যভুবনের কাছে
যেখান থেকে আর ফেরা হয় না কোনদিনও
নিয়ে এসেছি এখানে আমি তোমার যত স্বপ্নগুলো
এভুবনে অনেক আদরে, তোমার আদলে তোমাকে বানাতে।
কস্টের রাতগুলি আর
কোনমতে পার করা যাপিত জীবন,
কল্পবিলাশে স্বপ্নেরও মাঝে
বেচে আছি আজো, দুরাশা বুকে নিয়ে
কোন একদিন তুমি ফিরে আসবে বলে।
আজ আমরা দুজনে দুইমেরুর বাসিন্দা
কিংবা বলতে পার দুই ভুবনের
তোমার ভুবন রাঙা আজ রংধনুর রঙে
আমারটা না হয় করে দিয়ে গেছ অমাবস্যার কালো ।
তবু কেন জানি সেই দিনগুলির কথা মনে পরে আজো
যখন তুমি ছিলে পাশে হাতে রাখি হাত
আর নিয়েগিয়েছিলে আমায় রঙিন স্বপ্নের দেশে
বুনতে শিখিয়েছিলে স্বপ্নজাল
গুনগুনিয়ে গান শুনিয়ে।
আজ আর কোন স্বপ্ন দেখি না আমি
শুধু তারা গুনি আকাশে আমার কস্টেরও রাতে
যখন জ্যোৎস্না আলো ছড়ায় ভুবন আলো করে
চাঁদের দিকে তাকিয়ে তোমার মুখখানি দেখি কল্পবিলাশে।
যখন বৃস্টি পড়ে আমার কান্না কি অশ্রুহয়ে ঝরে?
একটিবার বারিধারা দেখ চেখে
পুরনো মানুষের নোনা অস্রুর স্বাদ পাও কি না মুখে
জোস্নার আলোটুকু দেখো মেখে দেখ গায়ে
পুরানো মানুষের গায়ের গন্ধ পাও কিনা আবেশে।
আজো আমি তোমারই আছি, সেদিনও ছিলেম যেমন তোমার পাশে
শুধু দূরত্ব কিছু সময়ের আর একটি ভুবনের মাঝে
যে ভুবনে তুমি বেচে আছা আর
আমাকে ঠেলে দিয়েছ অন্যভুবনের কাছে
যেখান থেকে আর ফেরা হয় না কোনদিনও
নিয়ে এসেছি এখানে আমি তোমার যত স্বপ্নগুলো
এভুবনে অনেক আদরে, তোমার আদলে তোমাকে বানাতে।
লেবেলসমূহ:
অন্যভুবনে,
দূরত্ব,
ভুবনে,
যাপিত জীবন,
স্বপ্নজাল
শুক্রবার, ২ জুলাই, ২০১০
ভালোবাসার পাপ

সেই ছোটবেলা থেকে
বোকার মত চাঁদ টাকে ধরতে গিয়েছিলাম
ভালোবেসে
তখনো বুঝতাম না যে বামন হয়ে
চাঁদ ধরা যায় না
সেই থেকে ভালোবেসেছিলাম চাঁদনিটুকু
এখনো বোকাই রয়ে গেলাম আমি
চাঁদনি কি আর ধরা ছোঁয়া যায়?
তবুও গায়ে মেখে চলেছি চাঁদের আলো
প্রতি জ্যোৎস্নায়
যদি ভালোবাসার পাপটুকু কাটা যায়।
লেবেলসমূহ:
চাঁদনি,
জ্যোৎস্না,
ভালোবাসার পাপ
পথচলা
আধার রাত
নিঃশব্দ চারিধার
নিস্তব্ধ প্রকৃতি
আমার একা একা পথ চলা
ক্লান্ত পরিশ্রান্ত
আর কতকাল এ পথ চলতে হবে একা
আর কতদুর পথ গেলে পাব তোমার দেখা
পথের কি শেষ নেই
বা রজনীর?
জান?
আজ চাঁদটাও কেন জানি মুখ লুকিয়েছে
লজ্জাবতী নারীর মত
ঠিক যেমন লুকিয়েছিলে প্রথম মিলনে
আমার বুকের মাঝে তুমি
অমাবস্যার অন্ধকারে পথে আমি একা
হাত ধরার কেও নাই আজ তোমার মত করে
আর কতকাল
কতকাল একা পথচলা
নিঃশব্দ চারিধার
নিস্তব্ধ প্রকৃতি
আমার একা একা পথ চলা
ক্লান্ত পরিশ্রান্ত
আর কতকাল এ পথ চলতে হবে একা
আর কতদুর পথ গেলে পাব তোমার দেখা
পথের কি শেষ নেই
বা রজনীর?
জান?
আজ চাঁদটাও কেন জানি মুখ লুকিয়েছে
লজ্জাবতী নারীর মত
ঠিক যেমন লুকিয়েছিলে প্রথম মিলনে
আমার বুকের মাঝে তুমি
অমাবস্যার অন্ধকারে পথে আমি একা
হাত ধরার কেও নাই আজ তোমার মত করে
আর কতকাল
কতকাল একা পথচলা
বৃহস্পতিবার, ১ জুলাই, ২০১০
লাশ পচা গন্ধ
কেন যেন শুধু লাশ পচা গন্ধ পাচ্ছি
কবরের চোরা ফাক চুয়ে ভেসে আসছে
গলিত শবের দুর্গন্ধ
মধ্যদুপুরের ঝাঁ ঝাঁ রোদে হেঁটে চলেছি
নাকে এসে লাগে ভক করে পচা লাশের গন্ধ
শিউরে উঠে এদিক ওদিক তাকাই
আশে পাশে কারো দেখা নাই
তবু নাকে এসে বাজে পচা লাশের দুর্গন্ধ
আমি একা হেঁটে চলি ফুটপাত ধরে
পিছু পিছু আসে আমার সাথে সাথে
ছাল ওঠা নুয়ে পড়া রাস্তার কুকুরগুলি সব
একটুকু দুরত্ব বজায় রেখে
যেন আমার সাথে সাথে তারাও পেয়েছে
পচা লাশের গন্ধ।
ঘন বারিসনে সবাই যখন জুবুথুবু হয়ে
ঘরে বসে দেখে অলস প্রকৃতির শোভা
আমি বৃস্টি মাথায় করে হেঁটে চলেছি
গায়ের আঁকাবাঁকা মেঠো পথ ধরে
সোনালি বলের মত কদমের বন হয়ে
বুক ভরে নিচ্ছিলাম কদমের ঘ্রাণ
আর ভেজা মাটির সোঁদা গন্ধটুকু
কোথা থেকে এর মাঝে ভক করে নাকে বাজে
গলিত শবের পচা গন্ধ এসে
চমকে তাকাই, খুজি এদিক ওদিক পানে,
কোথাও কেও নেই
শুধু দূর থেকে দেখি এক শিয়ালের ঝাঁক
পিছু নিয়েছে আমার অতি সন্তর্পনে
যেন সেও পেয়েছে আমার মত
গলিত লাশের ওই শব পচা গন্ধ।
জ্যোৎস্নায় মাখামাখি চারিধার
নিঝুম রাত্রি,
মায়াবি চাঁদ ডেকে নিয়ে যায় আমায় ঘরছাড়া করে
নেমে আসি বনের মাঝে
আর হেঁটে চলি নিস্তব্ধ চাঁদনি রাতে
যেথা গহীন বনের ফাঁকে ফাঁকে খেলা করে
আলো আধারিতে মাখামাখি করে
বন জ্যোৎস্না এবং কালো অন্ধকার;
আনমনে হেটে চলি একা বুনো পথ ধরে
আর চেয়ে দেখি আলো আধারির খেলাটুকু
হঠাৎ ভক করে নাকে বাজে পচা লাশের গন্ধ
এদিক ওদিক খুঁজি আমি কোথায় আছে
কার কবর একধারে পরে অবহেলায়
ঘন জংগলের মাঝে
কবর পাই না কোথাও
শুধু দেখি হায়েনার দল পিছু নিয়েছে আমার
দূর থেকে অতি সন্তর্পনে
যেন আমার সাথে সাথে তারাও
পেয়ে গেছে লাশ পচা গন্ধটুকু ।
কি হয়েছে আমার
কেন শুধু চারিদিক ঘিরে আমার
ওই পচা লাশের দুর্গন্ধ?
আর ভাবি একা মনে
আমাকে ঘিরে ধরা ওই
কুকুর, শিয়াল কিংবা হায়েনার ঝাঁকগুলির কথা
যারা নিত্য পেয়ে চলেছে পচা লাশের দুর্গন্ধটুকু
আমারই সাথে সাথে।
তবে কি লাশ পচা গন্ধ আসছে আমারই শরীর থেকে
যেথায় তুমি কবর দিয়েছিলে আমার ভালোবাসাটাকে।
কবরের চোরা ফাক চুয়ে ভেসে আসছে
গলিত শবের দুর্গন্ধ
মধ্যদুপুরের ঝাঁ ঝাঁ রোদে হেঁটে চলেছি
নাকে এসে লাগে ভক করে পচা লাশের গন্ধ
শিউরে উঠে এদিক ওদিক তাকাই
আশে পাশে কারো দেখা নাই
তবু নাকে এসে বাজে পচা লাশের দুর্গন্ধ
আমি একা হেঁটে চলি ফুটপাত ধরে
পিছু পিছু আসে আমার সাথে সাথে
ছাল ওঠা নুয়ে পড়া রাস্তার কুকুরগুলি সব
একটুকু দুরত্ব বজায় রেখে
যেন আমার সাথে সাথে তারাও পেয়েছে
পচা লাশের গন্ধ।
ঘন বারিসনে সবাই যখন জুবুথুবু হয়ে
ঘরে বসে দেখে অলস প্রকৃতির শোভা
আমি বৃস্টি মাথায় করে হেঁটে চলেছি
গায়ের আঁকাবাঁকা মেঠো পথ ধরে
সোনালি বলের মত কদমের বন হয়ে
বুক ভরে নিচ্ছিলাম কদমের ঘ্রাণ
আর ভেজা মাটির সোঁদা গন্ধটুকু
কোথা থেকে এর মাঝে ভক করে নাকে বাজে
গলিত শবের পচা গন্ধ এসে
চমকে তাকাই, খুজি এদিক ওদিক পানে,
কোথাও কেও নেই
শুধু দূর থেকে দেখি এক শিয়ালের ঝাঁক
পিছু নিয়েছে আমার অতি সন্তর্পনে
যেন সেও পেয়েছে আমার মত
গলিত লাশের ওই শব পচা গন্ধ।
জ্যোৎস্নায় মাখামাখি চারিধার
নিঝুম রাত্রি,
মায়াবি চাঁদ ডেকে নিয়ে যায় আমায় ঘরছাড়া করে
নেমে আসি বনের মাঝে
আর হেঁটে চলি নিস্তব্ধ চাঁদনি রাতে
যেথা গহীন বনের ফাঁকে ফাঁকে খেলা করে
আলো আধারিতে মাখামাখি করে
বন জ্যোৎস্না এবং কালো অন্ধকার;
আনমনে হেটে চলি একা বুনো পথ ধরে
আর চেয়ে দেখি আলো আধারির খেলাটুকু
হঠাৎ ভক করে নাকে বাজে পচা লাশের গন্ধ
এদিক ওদিক খুঁজি আমি কোথায় আছে
কার কবর একধারে পরে অবহেলায়
ঘন জংগলের মাঝে
কবর পাই না কোথাও
শুধু দেখি হায়েনার দল পিছু নিয়েছে আমার
দূর থেকে অতি সন্তর্পনে
যেন আমার সাথে সাথে তারাও
পেয়ে গেছে লাশ পচা গন্ধটুকু ।
কি হয়েছে আমার
কেন শুধু চারিদিক ঘিরে আমার
ওই পচা লাশের দুর্গন্ধ?
আর ভাবি একা মনে
আমাকে ঘিরে ধরা ওই
কুকুর, শিয়াল কিংবা হায়েনার ঝাঁকগুলির কথা
যারা নিত্য পেয়ে চলেছে পচা লাশের দুর্গন্ধটুকু
আমারই সাথে সাথে।
তবে কি লাশ পচা গন্ধ আসছে আমারই শরীর থেকে
যেথায় তুমি কবর দিয়েছিলে আমার ভালোবাসাটাকে।
ভালোবাসার খাঁদ
তোমাকে দেখলেই বুকে ধাক্কা লাগে
না দেখে থাকতে পারি না একমুহুর্তও
বলতে পার কেন এমন হয়?
বৃস্টির দিনগুলিতে যখন
রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি আর মনে মনে ভাবি
চাঁদনি রাতে যখন শরীর জুরে জ্যোৎস্না মাখি
আর মনে মনে ভাবি
সাগরের তীর ধরে বালুকাবেলায় যখন
হেটে চলি একা একা বহুদুর পানে
অথবা যখন সাঁতার কাটি অস্রুজলে
আর কথা বলি মনে মনে
কেন যেন সারাক্ষন তুমি থাক আমার হ্রদয় জুড়ে
চোখ বন্ধ করে স্বপ্নাপ্লুত আবেশে
আমি বেশ থাকি ভেবে,
আছ তুমি আমার হাতদুটি ধরে
স্বপ্ন জগত থেকে বের হয়ে খুজি তোমার হাতখানি
বাড়াই হাত দুটি আমার তোমাকে একটুখানি ছুয়ে নিতে
কোথায় তুমি? শুন্য চারিধার............
স্বপ্নভংগ, আবার একা একা পথচলা
অনন্দিতা, তুমি আছ শুধু আমার স্বপ্নেরই দেশে
আছ তুমি শুধু হ্রদয় মাঝে
বস্তবতায় আছে শুধু শুন্যতা, আর অপেক্ষার প্রহরগুলো
তোমারই জন্য, শুধু তোমারই জন্য।
বলতে পার,
কতটা বৃস্টি হলে নদীতে বান ডাকে
কতটা অন্ধকার হলে অমানিশা হয়
বলতে পার কি, কতটুকু হ্রদয় পুড়লে
ভালোবাসা হয়?
হয়ত আমার ভালোবাসাতে খাঁদ ছিল অনেকটুকু
তাই হয়তো পারি নি তোমার হ্রদয় ছুঁতে
পাই নি তোমায়,
আমার পথচলার সাথী হতে ।
না দেখে থাকতে পারি না একমুহুর্তও
বলতে পার কেন এমন হয়?
বৃস্টির দিনগুলিতে যখন
রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি আর মনে মনে ভাবি
চাঁদনি রাতে যখন শরীর জুরে জ্যোৎস্না মাখি
আর মনে মনে ভাবি
সাগরের তীর ধরে বালুকাবেলায় যখন
হেটে চলি একা একা বহুদুর পানে
অথবা যখন সাঁতার কাটি অস্রুজলে
আর কথা বলি মনে মনে
কেন যেন সারাক্ষন তুমি থাক আমার হ্রদয় জুড়ে
চোখ বন্ধ করে স্বপ্নাপ্লুত আবেশে
আমি বেশ থাকি ভেবে,
আছ তুমি আমার হাতদুটি ধরে
স্বপ্ন জগত থেকে বের হয়ে খুজি তোমার হাতখানি
বাড়াই হাত দুটি আমার তোমাকে একটুখানি ছুয়ে নিতে
কোথায় তুমি? শুন্য চারিধার............
স্বপ্নভংগ, আবার একা একা পথচলা
অনন্দিতা, তুমি আছ শুধু আমার স্বপ্নেরই দেশে
আছ তুমি শুধু হ্রদয় মাঝে
বস্তবতায় আছে শুধু শুন্যতা, আর অপেক্ষার প্রহরগুলো
তোমারই জন্য, শুধু তোমারই জন্য।
বলতে পার,
কতটা বৃস্টি হলে নদীতে বান ডাকে
কতটা অন্ধকার হলে অমানিশা হয়
বলতে পার কি, কতটুকু হ্রদয় পুড়লে
ভালোবাসা হয়?
হয়ত আমার ভালোবাসাতে খাঁদ ছিল অনেকটুকু
তাই হয়তো পারি নি তোমার হ্রদয় ছুঁতে
পাই নি তোমায়,
আমার পথচলার সাথী হতে ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)