বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

ফারাক, তোর আর আমার



ফারাক, তোর আর আমার
- যাযাবর জীবন

তুই হারানো ভালোবাসা খুঁজছিস আকাশ ছাদে,
আমি বদলে গিয়েছি মাটির পৃথিবীতে;
তুই চাঁদনি খুঁজিস জ্যোৎস্না চাঁদে
আমি কলংক মেখেছি সারা গায়ে;

ফারাক বিস্তর
আমাদের চাওয়া আর পাওয়ার মাঝে
ফারাক আমাদের ভালোবাসার মাঝে;

বিস্তর ফারাক,
তোর আর আমার মাঝে।


শীতের রৌদ্দুর




শীতের রৌদ্দুর
- যাযাবর জীবন

শীতের রৌদ্দুর
ওম ওম রৌদ্দুর;

জানলা গলা রৌদ্দুর কাঁথার ওপর
তার তলায় তুই
পাশাপাশি আমি
হাতে হাতে দুষ্টুমি
চোখে চোখে তুই
আদর ঠোঁটে ঠোঁটে
ভালোবাসার আবেশে;
গরম শরীরে,
কাম না রৌদ্রে?
কে জানে?

চল রোদ পোহাই
চল মন ভেজাই
চল রোদে ভিজি দুজনে
শীতের রৌদ্রে;
ভালোবেসে আর ভালোবেসে।





বোধের বাইরের বোধ



বোধের বাইরের বোধ
- যাযাবর জীবন

যদিও জ্যোৎস্না আমার চারিদিক ঘিরে রয়
ভাবিস নে তুই, অমাবস্যাও আমার খুব ভালো সয়,
জ্যোৎস্নালোকিত রাত কিংবা জোনাক-জ্বলা অন্ধকার
দুটোই জীবনের অংশ আমার;

কি এসে যায় রাত বা দিনে?
আলো কিংবা আঁধারে?
বোধের বাইরের বোধ যখন আপনায় আপনারে।





হিপোক্রেট



হিপোক্রেট
- যাযাবর জীবন

রাত গভীর হলেই
শরীর পুড়ে যায় কামনার জ্বরে
মনেতে ওড়ে প্রেমের ছাই
অর্ধ-জ্বলন্ত সিগারেটটা ছাইদানিতে পিষে
যন্ত্রের মত বিছানায় উঠে যাই
বাতি নেভানোর পরে অন্ধকারে ঘরে রমণ শেষে
ক্লান্ত দেহে, মনে মনে
নারীতে নারীতে তফাৎ খুঁজে বেড়াই;

আমাদের হিপোক্রেসির কোনো সীমা নাই।


ভালোবাসার সকাল



ভালোবাসার সকাল
- যাযাবর জীবন

আমার ঘুম ভাঙাতে গিয়ে সূর্যের ঘুম ভাঙিয়ে দিলি
তারপর পাখির কলকাকলি গানে নিজেই ঘুমিয়ে গেলি;
আমি সূর্যের সাথে খুনসুটি শুরু করে চাঁদের প্রেমে পড়ে গেলাম
তোর ঘুম ভাঙল না এখনো;

তোর ঠোঁট ছাড়া অন্য ঠোঁটে চুমু খেয়ে অভ্যস্ত নই
এবার উঠে জড়িয়ে ধর আমায়,
ভালোবাসায় রাত নামার আগে
চল আরেকবার প্রেম করি।

ভালোবাসায় ডুব



ভালোবাসায় ডুব
- যাযাবর জীবন

তুই যখন জলে
আমি স্থলে স্থলে
তুই যখন ঘুমে
আমি তোর চোখ চুমে
তুই যখন আমায় খুঁজিস
মন তুই কি বুঝিস?
আমি যখন তোর
তখন তোর ভোর;

চুপ করে থাকবি?
একটা কিছু বল;
ভালোবাসার জলকুমারী
এবার ডুবি চল।

শব্দহীন শব




শব্দহীন শব
- যাযাবর জীবন

কানে ঘুম ভাঙানিয়া ভালোবাসার শব্দহীন চিৎকার
কবর নীরবতায় মন শব আমার;

ভালোবাসা বোঝে পশু পাখি লতা পাতা গাছ
তোর প্রেমের গুনগুনানি পাথরের কানে।