কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ অক্টোবর, ২০১১

তোমাতে হারায় মন

মনে মনে ভাবি আমি যেন পাশে আছ তুমি
খাতার পাতা ভরে ওঠে কবিতার কথাগুলি
কলমের আঁচরেতে, একটু একটু রূপে।

মনে মনে ভেবে চলি যেন পাশে আছ তুমি
তুলির টানে আঁকা হয় তোমারই ছবিগুলি
মনের ক্যানভাসে, বহুরূপে বহুরূপে।

কখনো তুমি ঢেকে যাও অন্ধকারে মুখ লুকিয়ে
দুচোখ হারায় তখন অমাবস্যার কালো আঁধারে
কালির প্রলেপ পড়ে যেন তোমারই দুধআলতা গায়ে।

কখনো দিয়ে উঁকি সলজ্জ ধনুকের মত বাঁকা চোখে
লজ্জায় মুখ ঢেকে ফেলো কেন তুমি চোখেরই পলকে
খুশির ঝলক ছুটে চলে রিনঝিন নূপুরের পায়ে পায়ে।

অধির অপেক্ষায় রেখে প্রতি পক্ষে একবার এসে
দেখা দিয়ে যাও তুমি আমাকে, পূর্ণিমায় হেসে
জ্যোৎস্না মেখে চলি আমি সারা গায়ে, সারা গায়ে।

নারকেল পাতার ফাঁক গলে চুইয়ে নেমে আসে সাদা জ্যোৎস্নার হাসি
মনে বড় স্বাদ জাগে স্নান করে নেব আমি সারাগায়ে পূর্ণিমা মেখে
ধুয়ে নেব মনের যত গ্লানিগুলি, পাশে নিয়ে তোমায়।

চাঁদনি রাতে চাঁদের খেলায়, মন যে হারায় মন যে হারায়
জ্যোৎস্না বেলায় তারার মেলায়, আমার এ মন তোমাতে হারায়
যতবার দিয়ে যাও দেখা তুমি প্রতি চন্দ্রবেলায়, প্রতি চন্দ্রবেলায়।

তাইত সারাক্ষণ ভাবি আমি, যেন পাশে আছ তুমি
তোমার কথায় তাই ভরে ওঠে কবিতার খাতাগুলি
কলমের আঁচরেতে, নবরূপে নবরূপে।

আর স্বপ্নেতে জাল বুনি, মনে মনে দেখি তুমি
তুলির টানে এঁকে যাই তোমারই ছবিগুলি
মনের ক্যানভাসে, রংমেখে বহুরূপে।


শনিবার, ২৫ ডিসেম্বর, ২০১০

দহনের জ্বালা


ভালোবাসা মানে এক একজনের কাছে এক এক রকম
কেও ভালোবাসে দূর থেকে
কেও বা কাছে এসে
তোমার ভালোবাসা তীব্র ঝড়ের মত ধেয়ে চলে মিলনের পানে
আর আমার ভালোবাসা?
সে যে শুন্যতায় ঘেরা তোমাকে ভেবে ভেবে, মনে মনে
শান্ত নদীর মত, কোমল বাতাসের মত
নৈঃশব্দের মাঝে কবিতার গুনগুন ধ্বনি
এখানে আবার তোমার উপস্থিতি ঝড় হয়ে আসতে পারে, আমার মনে
ক্ষতবিক্ষত হ্রদয় অনলে কেন পোড়াতে চাও আবার কাছে এসে
এতটুকু বোঝ না কেন তুমি?
কেন জানান দিতে চাও নুপূর পায়ে আগমন বানী?
দহনের জ্বালা বোঝা হয়ে গেছে আমার অনেক আগেই
তুমি চলে যাবার কালে
আমায় কস্ট দিতে কেন এত ভালো লাগে তোমার
আমাকেই শুধু?

শুক্রবার, ২৩ জুলাই, ২০১০

না বলা

না বলা কিছু কথা থাকে
না চাওয়া কিছু পাওয়া
না পাওয়া কিছু বেদনা থাকে
শুধু হ্রদয় ছুয়ে যাওয়া।

না লিখা কিছু কবিতা আছে
না লিখা কিছু গান
না গাওয়া কিছু সুর আছে
শুধু অনুভবে ভরে প্রান।

না বলে কিছু রাত আসে
অন্ধকারের ওপার থেকে
না বলা কিছু কস্ট নিয়ে
অন্ধকারে টেনে নিতে।